শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ শিরোনাম :
প্রেমের টানে ইউক্রেনের নারী কুমিল্লায় গুজব ছড়ানোর অভিযোগে কুমিল্লায় ডিবির অভিযানে দুইজন গ্রেফতার ৯৯৯-এ ফোন দিয়ে ডেকে পুলিশের ওপর হামলা মনোহরগঞ্জে পিতার বসত ঘরে আগুন দিলো মাদকসেবি ছেলে শতবর্ষী সামিত্রী দাসের মাথা গোঁজার ঠাঁই করে দিল আবুল হাসেম ফাউন্ডেশন রাজশাহীতে ৪০, ঢাকায় ৯০ টাকা—একই আমের দামে কেন এত ব্যবধান? বিকেলে ফখরুলের বক্তব্য, রাতে কারামুক্ত আইভী—প্রশ্ন তুললেন হানিফ ঈদুল আজহার ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১ জন হিজবুল্লাহর হামলা বন্ধের শর্তে যুদ্ধবিরতিতে রাজি ইসরায়েল সীমান্তে বিএসএফের ১০টি পুশইন চেষ্টা রুখে দিয়েছে বিজিবি দেশের প্রত্যেকটি নাগরিককে মাথায় রেখে বাজেট দেওয়া হচ্ছে : অর্থমন্ত্রী বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে নতুন শুল্কের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের টানা ১৬ দিনের ছুটি শেষে ৭ জুন খুলছে স্কুল-কলেজ স্থানান্তর হতে পারে কুমিল্লা কেন্দ্রীয় কারাগার-স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সরকার পদ্মা ও তিস্তা ব্যারাজের কাজে হাত দেবে : প্রধানমন্ত্রী

ভারতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি সবচেয়ে বেশি: বাণিজ্যমন্ত্রী

জ্যেষ্ঠ প্রতিবেদকঃ ভারতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতির পরিমাণ সবচেয়ে বেশি বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। সোমবার (২০ এপ্রিল) ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেনের লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা জানান।

তিনি বলেন, ২০২৪-২০২৫ অর্থবছরের আমদানি ও রপ্তানির তথ্যানুযায়ী সার্কভুক্ত দেশগুলোর মধ্যে আফগানিস্তান, ভুটান, ভারত ও পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি রয়েছে।

ওই অর্থবছরে সার্কভুক্ত দেশগুলোর সঙ্গে বাংলাদেশের বাণিজ্যিক অবস্থান তুলে ধরে তিনি জানান, আফগানিস্তানে রপ্তানি করা হয়েছে ১১ দশমিক ০৯ মিলিয়ন মার্কিন ডলার, আর আমদানি করা হয়েছে ২১ দশমিক ৮০ মিলিয়ন মার্কিন ডলার, ঘাটতি ১০ দশমিক ৭১ মিলিয়ন মার্কিন ডলার। ভুটানে রপ্তানি করা হয়েছে ১৪ দশমিক ৩৩ মিলিয়ন মার্কিন ডলার, আর আমদানি করা হয়েছে ৪৪ দশমিক ১০ মিলিয়ন মার্কিন ডলার, ঘাটতি ২৯ দশমিক ৭৭ মিলিয়ন মার্কিন ডলার। ভারতে রপ্তানি করা হয়েছে ১ হাজার ৭৬৪ দশমিক ২৪ মিলিয়ন মার্কিন ডলার, বিপরীতে আমদানি করা হয়েছে ৯ হাজার ৬২৪ দশমিক ১০ মিলিয়ন মার্কিন ডলার, ঘাটতি ৭ হাজার ৮৫৯ দশমিক ৮৭ মিলিয়ন ডলার। নেপালে রপ্তানি ৩৫ দশমিক ৪০ মিলিয়ন মার্কিন ডলার, আর আমদানি ৫ দশমিক ৫০ মিলিয়ন মার্কিন ডলার। পাকিস্তানে রপ্তানি ৭৪ মিলিয়ন মার্কিন ডলার আর আমদানি ৭৫৫ দশমিক ৩০ মিলিয়ন মার্কিন ডলার, ঘাটতি রয়েছে ৬৮১ দশমিক ৩ মিলিয়ন মার্কিন ডলার। শ্রীলঙ্কায় রপ্তানি ৮২ দশমিক ৮৫ মিলিয়ন মার্কিন ডলার আর আমদানি ৭৬ দশমিক ৬০ মিলিয়ন মার্কিন ডলার। মালদ্বীপে রপ্তানি ৬ দশমিক ৩৫ মিলিয়ন মার্কিন ডলার আর আমদানি ৩ দশমিক ৫০ মিলিয়ন মার্কিন ডলার।