শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ শিরোনাম :
প্রেমের টানে ইউক্রেনের নারী কুমিল্লায় গুজব ছড়ানোর অভিযোগে কুমিল্লায় ডিবির অভিযানে দুইজন গ্রেফতার ৯৯৯-এ ফোন দিয়ে ডেকে পুলিশের ওপর হামলা মনোহরগঞ্জে পিতার বসত ঘরে আগুন দিলো মাদকসেবি ছেলে শতবর্ষী সামিত্রী দাসের মাথা গোঁজার ঠাঁই করে দিল আবুল হাসেম ফাউন্ডেশন রাজশাহীতে ৪০, ঢাকায় ৯০ টাকা—একই আমের দামে কেন এত ব্যবধান? বিকেলে ফখরুলের বক্তব্য, রাতে কারামুক্ত আইভী—প্রশ্ন তুললেন হানিফ ঈদুল আজহার ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১ জন হিজবুল্লাহর হামলা বন্ধের শর্তে যুদ্ধবিরতিতে রাজি ইসরায়েল সীমান্তে বিএসএফের ১০টি পুশইন চেষ্টা রুখে দিয়েছে বিজিবি দেশের প্রত্যেকটি নাগরিককে মাথায় রেখে বাজেট দেওয়া হচ্ছে : অর্থমন্ত্রী বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে নতুন শুল্কের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের টানা ১৬ দিনের ছুটি শেষে ৭ জুন খুলছে স্কুল-কলেজ স্থানান্তর হতে পারে কুমিল্লা কেন্দ্রীয় কারাগার-স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সরকার পদ্মা ও তিস্তা ব্যারাজের কাজে হাত দেবে : প্রধানমন্ত্রী

কুমিল্লা বোর্ডে এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ১৪২৫

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে শুরু হওয়া এসএসসি পরীক্ষার প্রথম দিনের বাংলা (আবশ্যিক) ১ম পত্রের পরীক্ষায় ১৪২৫ জন পরীক্ষার্থী ফরম পূরণ করেও পরীক্ষায় অংশ নেয়নি।মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলে কুমিল্লা শিক্ষাবোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মো. কবীর উদ্দিন আহমেদ এ তথ্য জানান।
তিনি জানান, কুমিল্লা বোর্ডের অধীন ছয় জেলায় প্রথম দিনের বাংলা ১ম পত্রের মোট পরীক্ষার্থী ছিল এক লাখ ১৭ হাজার ৪৮১জন। পরীক্ষায় অংশগ্রহণ করে এক লাখ ১৬ হাজার ৫৬জন। এক হাজার ৪২৫ জন অনুপস্থিত ছিলেন। অনুপস্থিতির শতকরা হার এক দশমিক ২১ শতাংশ।

কুমিল্লা শিক্ষাবোর্ড থেকে পাওয়া তালিকা পর্যালোচনা করে দেখা গেছে, কুমিল্লা জেলায় ৫৫৫ জন, ব্রাহ্মণবাড়িয়া জেলায় ১৭৭ জন, চাঁদপুর জেলায় ২০৭ জন, ফেনী জেলায় ৯৮ জন, নোয়াখালী জেলায় ২৭৭ জন ও লক্ষ্মীপুর জেলায় ১১১ জন পরীক্ষার্থী প্রথমদিনের পরীক্ষায় অংশগ্রহণ করেনি।উল্লেখ্য, কুমিল্লা শিক্ষাবোর্ডের অধীন ছয় জেলায় ২৭৭টি পরীক্ষা কেন্দ্রে ১৮২২টি শিক্ষা প্রতিষ্ঠানের নিয়মিত ও অনিয়মিত এক লাখ ৪৭ হাজার ১২ জন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য ফরম পূরণ করে।
গতকাল মঙ্গলবার বাংলা প্রথম পত্রের পরীক্ষার মধ্য দিয়ে শুরু হয় এসএসসি পরীক্ষা। সকালে খুব সুশৃংখলভাবে বোর্ডের ২৭৭ কেন্দ্রে পরীক্ষায় অংশ অংশ নেন এসব পরীক্ষার্থী। তবে পরীক্ষা শেষে কেন্দ্র থেকে ফিরে পরীক্ষার্থীরা জানান কুমিল্লা বোর্ডের এবারের বাংলা প্রথম পত্রের এমসিকিউ প্রশ্নপত্র সিলেবাসের মধ্যে থাকলেও বেশিরভাগ প্রশ্ন ছিল প্রত্যাশার বাহিরে। এমন অভিযোগ কুমিল্লা জিলা স্কুল নবাব ফয়জুন্নেসা বালিকা উচ্চ বিদ্যালয় ও ইবনে তাইমিয়া স্কুল সহ বেশ কিছু স্কুলের পরীক্ষার্থীর। কিন্তু তারপরেও ভালো ফলাফলের আশা। নকল কিংবা কোন অসুপায় ছাড়াই একটি সুন্দর পরিবেশে বাংলা প্রথম পত্রের পরীক্ষা শেষ করেছেন বলে জানান তারা। তবে সামনের বিষয়গুলোতে আরো ভালো করার প্রত্যাশা তাদের।