বিএনপি মহাসচিবের বক্তব্যের সঙ্গে আইভীর জামিনের কোনো সম্পর্ক রয়েছে কি না—তা নিয়ে প্রশ্ন তুলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট করেছেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ।
ওই পোস্টে আবু হানিফ লেখেন, মির্জা ফখরুল ইসলাম এই মন্তব্য করেন গতকাল বিকেলে আর গতকাল রাত ১০টায় আওয়ামী লীগের নেত্রী সেলিনা হায়াৎ আইভী জামিনে কারাগার থেকে মুক্তি পান। মুক্তি পেয়ে তিনি সরকারকে ধন্যবাদ দেন।