শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ শিরোনাম :
রপ্তানি নীতিতে বড় পরিবর্তন, ফ্রিল্যান্সার ও ই-কমার্স ব্যবসায় সুখবর বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা নিতে রাজি মিয়ানমার- বলেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এবার সিলেটে এনসিপির গাড়িবহরে হামলা জুলাই আন্দোলনে শহীদদের আত্মত্যাগ বৃথা যাবে না : মির্জা ফখরুল জুলাই পদযাত্রায় অংশ নিতে সিলেটে পৌঁছেছেন এনসিপির নেতারা শেখ হাসিনা ফিরলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে : আইনমন্ত্রী তিনজন প্রতিবন্ধী ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী আমির খানকে হত্যার হুমকি ‘বিরতি’ ভেঙে ফের ইরানে হামলা শুরু মার্কিন বাহিনীর তিন দিনের সফরে আজ ঢাকায় আসছেন ট্রা‌ম্পের বিশেষ দূত সার্জিও গর স্কাউটিং কে গতিশীল করতে আমি সর্বাত্নক সহযোগীতা করবো…. গাজালা পারভীন রুহী। মালয়েশিয়া থেকে ৫ হাজার রোহিঙ্গা ফেরত নিচ্ছে মিয়ানমার শাপলা চত্বরে হত্যাযজ্ঞের মামলায় লতিফ সিদ্দিকীকে গুলশান থেকে গ্রেপ্তার শ্রীমঙ্গলে পুলিশের সঙ্গে হাসনাত-নাসীরুদ্দীনের ধাক্কাধাক্কি,এনসিপির গাড়িবহর আটকা বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ভারতে স্বাগত জানাতে অধীর আগ্রহে অপেক্ষা কর‌ছি- ভারতীয় হাইকমিশনার

৯৯৯-এ ফোন দিয়ে ডেকে পুলিশের ওপর হামলা

কুমিল্লা সংবাদদাতাঃ কুমিল্লার বুড়িচংয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে দায়িত্ব পালনে গিয়ে দুর্বৃত্তদের হামলার শিকার হয়েছেন এক পুলিশ কনস্টেবল। এসময় তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়। এ ঘটনায় দুই হামলাকারীকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (৩ জুন) রাত ১০টায় উপজেলার ভারেল্লা উত্তর ইউনিয়নের রামচন্দ্রপুর এলাকায় এ ঘটনা ঘটে।

বৃহস্পতিবার (৪ জুন) বিকেলে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আহত পুলিশ সদস্য মো. ফোরকান বুড়িচং উপজেলার দেবপুর পুলিশ ফাঁড়িতে কর্মরত আছেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রামচন্দ্রপুর পূর্বপাড়া এলাকায় সংঘর্ষের ঘটনায় জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে তদন্তে যায় দেবপুর পুলিশ ফাঁড়ির একটি দল। ঘটনাস্থলে পৌঁছালে মান্নানের ভাই আলিমের ইন্ধনে ইকবাল হোসেন, জালাল হোসেন, লিজা আক্তার, সেফালী আক্তারসহ একটি সন্ত্রাসী দল ধারালো অস্ত্র দিয়ে পুলিশের ওপর হামলা চালায়। একপর্যায়ে কনস্টেবল ফোরকান গুরুতর জখম হন। পরে সঙ্গে থাকা অন্যান্য পুলিশ সদস্যরা আহত ফোরকানকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠান।

খবর পেয়ে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমানের নেতৃত্বে দেবপুর ফাঁড়ির ইনচার্জ সুরেজিত বড়ুয়াসহ অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে বুড়িচং থানার ওসি লুৎফুর রহমান বলেন, এ ঘটনায় দুই হামলাকারীকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।