বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ শিরোনাম :
জুলাই আন্দোলনে শহীদদের আত্মত্যাগ বৃথা যাবে না : মির্জা ফখরুল জুলাই পদযাত্রায় অংশ নিতে সিলেটে পৌঁছেছেন এনসিপির নেতারা শেখ হাসিনা ফিরলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে : আইনমন্ত্রী তিনজন প্রতিবন্ধী ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী আমির খানকে হত্যার হুমকি ‘বিরতি’ ভেঙে ফের ইরানে হামলা শুরু মার্কিন বাহিনীর তিন দিনের সফরে আজ ঢাকায় আসছেন ট্রা‌ম্পের বিশেষ দূত সার্জিও গর স্কাউটিং কে গতিশীল করতে আমি সর্বাত্নক সহযোগীতা করবো…. গাজালা পারভীন রুহী। মালয়েশিয়া থেকে ৫ হাজার রোহিঙ্গা ফেরত নিচ্ছে মিয়ানমার শাপলা চত্বরে হত্যাযজ্ঞের মামলায় লতিফ সিদ্দিকীকে গুলশান থেকে গ্রেপ্তার শ্রীমঙ্গলে পুলিশের সঙ্গে হাসনাত-নাসীরুদ্দীনের ধাক্কাধাক্কি,এনসিপির গাড়িবহর আটকা বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ভারতে স্বাগত জানাতে অধীর আগ্রহে অপেক্ষা কর‌ছি- ভারতীয় হাইকমিশনার চট্টগ্রাম নগরের সদরঘাটে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ১ ব্যস্ততার মাঝেও বন্যাদুর্গতদের পাশে সালমান খান এমপিও শিক্ষকদের স্থানীয় নির্বাচনের সুযোগ চায় জামায়াত

লাকসাম-মনোহরগঞ্জে কর্নেল আজিমের উন্নয়নের পদচিহ্ন কখনো ভুলবার নয়- সফিকুর রহমান সফিক

মোঃ হুমায়ুন কবির মানিক, কুমিল্লা প্রতিনিধিঃ কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কর্নেল (অব.) মরহুম আনোয়ার-উল আজিমের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে মনোহরগঞ্জের শরীফপুর গ্রামে তাঁর পারিবারিক কবরস্থানে গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

আজ রবিবার (৩১ মে) ​দৈনিক আজকের জীবন পরিবারের পক্ষ থেকে মরহুমের স্মৃতির প্রতি এই শ্রদ্ধা নিবেদন ও পুষ্পস্তবক অর্পণ করেন কেন্দ্রীয় জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক দপ্তর সম্পাদক এবং দৈনিক আজকের জীবনের সম্পাদক ও প্রকাশক মো. সফিকুর রহমান সফিক।
​পুষ্পস্তবক অর্পণ শেষে উপস্থিত সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে মো. সফিকুর রহমান সফিক মরহুমের স্মৃতিচারণ করে বলেন, কর্নেল আজিম শুধু একজন ব্যক্তি ছিলেন না, তিনি ছিলেন একটি প্রতিষ্ঠান। লাকসাম-মনোহরগঞ্জে উনার উন্নয়ন ও কর্মের যে পদচিহ্ন রয়েছে, সেই স্মৃতি কখনো ভুলবার নয়।
​এ সময় তিনি মরহুম আনোয়ারুল আজিমের রাজনৈতিক অবদান ও এলাকার উন্নয়নে তাঁর ভূমিকার কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন।
শ্রদ্ধা নিবেদনকালে স্থানীয় সাংবাদিকবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং দৈনিক আজকের জীবন পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।