শনিবার, ১৩ জুন ২০২৬, ০১:৪০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ শিরোনাম :
বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান, ৯২০১ জন উত্তীর্ণ কুমিল্লায় ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ বৃষ্টিস্নাত কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট: অর্থ আসবে কোথা থেকে, খরচ হবে কোথায়? টিকিট-ভিসা জটিলতা-যুক্তরাষ্ট্রের কড়াকড়ি, ‘চিল’ করতে বললেন ফিফা সভাপতি আজ শুরু জমজমাট ফুটবল বিশ্বকাপ চান্দিনায় খাল দখল-ভরাটের মহোৎসবে বিপাকে কৃষক ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৩ চৌদ্দগ্রামে প্রতিপক্ষের ইটের আঘাতের শিশুসহ আহত ৩ জামায়াতের মেয়র প্রার্থী কে? চূড়ান্ত হবে এ মাসেই-কুসিক নির্বাচন ইতিহাসের সর্বোচ্চ বাজেট নিয়ে আজ সংসদে যাচ্ছে তারেক রহমানের সরকার প্রশাসনিক কার্যক্রমে দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে-সংসদে প্রধানমন্ত্রী আগামী অর্থবছরের বাজেটের আগে সোনার দাম একলাফে ভরিতে কমলো সাড়ে ৬ হাজার টাকা জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের ১৭৫শহীদ হয়েছেন : প্রধানমন্ত্রী বিয়ে বিতর্ক: খালাস পেলেন নাসির-তামিমা

ইতিহাস গড়ে স্পেনের সর্বোচ্চ ক্রীড়া সম্মাননা পেলেন মেসি

স্পোর্টস ডেস্কঃ আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি আবারও ইতিহাস গড়লেন। স্পেনের মর্যাদাপূর্ণ প্রিন্সেস অব আস্তুরিয়াস স্পোর্টস অ্যাওয়ার্ড ২০২৬ জিতে ইতিহাসে প্রথমবার একক ফুটবলার হিসেবে এই সম্মান অর্জন করেছেন তিনি।এর আগে ফুটবল থেকে দলগত বা যৌথভাবে পুরস্কার দেওয়া হলেও কোনো একক ফুটবলারকে এই স্বীকৃতি দেওয়া হয়নি।

পুরস্কার কমিটি শুধু মাঠের সাফল্য নয়, মেসির মানবিক কর্মকাণ্ডকেও বিশেষভাবে মূল্যায়ন করেছে। শিক্ষা ও সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যসেবায় দীর্ঘদিনের অবদান, বিনয়ী ব্যক্তিত্ব এবং খেলাধুলার ইতিবাচক মূল্যবোধ ছড়িয়ে দেওয়ার ভূমিকাই তাকে অন্যদের থেকে আলাদা করেছে।

বর্তমানে ইন্টার মিয়ামির অধিনায়ক মেসি ইতোমধ্যেই বিশ্বকাপ, কোপা আমেরিকা, চ্যাম্পিয়ন্স লিগ ও রেকর্ড আটটি ব্যালন ডি’অর জয়ের কীর্তি গড়েছেন। তবে এই পুরস্কার তার ক্যারিয়ারের নতুন মাত্রা যোগ করেছে, কারণ এটি কেবল একজন ফুটবলারের নয়, একজন বৈশ্বিক ক্রীড়া দূত ও মানবিক ব্যক্তিত্বের স্বীকৃতি।

পুরস্কার ঘোষণার পর মেসি বলেন, এই সম্মান তার জন্য ‘অত্যন্ত গর্বের’, কারণ এটি মাঠের পারফরম্যান্সের পাশাপাশি মাঠের বাইরের কাজকেও স্বীকৃতি দিয়েছে।

বিশ্বকাপের বছরেই এই সম্মান পাওয়ায় আলোচনায় নতুন মাত্রা যোগ হয়েছে। আগামী বিশ্বকাপে শিরোপাধারী আর্জেন্টিনাকে নেতৃত্ব দেওয়ার প্রস্তুতি নেওয়া মেসির জন্য এটি যেন আরেকটি মুকুট, যা প্রমাণ করে তিনি শুধু ফুটবলের কিংবদন্তি নন, ক্রীড়াজগতের অন্যতম প্রভাবশালী মানবিক মুখও।