শনিবার, ১৩ জুন ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ শিরোনাম :
বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান, ৯২০১ জন উত্তীর্ণ কুমিল্লায় ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ বৃষ্টিস্নাত কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট: অর্থ আসবে কোথা থেকে, খরচ হবে কোথায়? টিকিট-ভিসা জটিলতা-যুক্তরাষ্ট্রের কড়াকড়ি, ‘চিল’ করতে বললেন ফিফা সভাপতি আজ শুরু জমজমাট ফুটবল বিশ্বকাপ চান্দিনায় খাল দখল-ভরাটের মহোৎসবে বিপাকে কৃষক ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৩ চৌদ্দগ্রামে প্রতিপক্ষের ইটের আঘাতের শিশুসহ আহত ৩ জামায়াতের মেয়র প্রার্থী কে? চূড়ান্ত হবে এ মাসেই-কুসিক নির্বাচন ইতিহাসের সর্বোচ্চ বাজেট নিয়ে আজ সংসদে যাচ্ছে তারেক রহমানের সরকার প্রশাসনিক কার্যক্রমে দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে-সংসদে প্রধানমন্ত্রী আগামী অর্থবছরের বাজেটের আগে সোনার দাম একলাফে ভরিতে কমলো সাড়ে ৬ হাজার টাকা জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের ১৭৫শহীদ হয়েছেন : প্রধানমন্ত্রী বিয়ে বিতর্ক: খালাস পেলেন নাসির-তামিমা

অচল হয়ে পড়া পাঁচটি ব্যাংক-বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানে বসানো হচ্ছে প্রশাসক

জ্যেষ্ঠ প্রতিবেদকঃ দীর্ঘদিনের অনিয়ম, লুটপাট ও অব্যবস্থাপনার কারণে কার্যত অচল হয়ে পড়া পাঁচটি ব্যাংক-বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানে (এনবিএফআই) প্রশাসক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক।

মঙ্গলবার (৯ জুন) কেন্দ্রীয় ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত হয় বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা নিশ্চিত করেছেন। বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন গভর্নর মোস্তাকুর রহমান।

সভায় দীর্ঘদিন ধরে সংকটে থাকা দেশের ৯টি আর্থিক প্রতিষ্ঠান নিয়ে বোর্ডে আলোচনা হয়। এ সময় বন্ধ বা অবসায়নের সিদ্ধান্ত হওয়া পাঁচটি প্রতিষ্ঠানে বোর্ড ভেঙে দিয়ে প্রশাসক বসানোর সিদ্ধান্ত হয়েছে। আর বাকি চারটি প্রতিষ্ঠানকে পুনরুদ্ধারের জন্য তিন মাস সময় দেওয়া হয়েছে।

প্রশাসক বসানোর তালিকায় থাকা প্রতিষ্ঠানগুলো হলো-এফএএস ফাইন্যান্স, ফারইস্ট ফাইন্যান্স, আভিভা ফাইন্যান্স, পিপলস লিজিং এবং ইন্টারন্যাশনাল লিজিং।