শনিবার, ১৩ জুন ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ শিরোনাম :
বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান, ৯২০১ জন উত্তীর্ণ কুমিল্লায় ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ বৃষ্টিস্নাত কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট: অর্থ আসবে কোথা থেকে, খরচ হবে কোথায়? টিকিট-ভিসা জটিলতা-যুক্তরাষ্ট্রের কড়াকড়ি, ‘চিল’ করতে বললেন ফিফা সভাপতি আজ শুরু জমজমাট ফুটবল বিশ্বকাপ চান্দিনায় খাল দখল-ভরাটের মহোৎসবে বিপাকে কৃষক ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৩ চৌদ্দগ্রামে প্রতিপক্ষের ইটের আঘাতের শিশুসহ আহত ৩ জামায়াতের মেয়র প্রার্থী কে? চূড়ান্ত হবে এ মাসেই-কুসিক নির্বাচন ইতিহাসের সর্বোচ্চ বাজেট নিয়ে আজ সংসদে যাচ্ছে তারেক রহমানের সরকার প্রশাসনিক কার্যক্রমে দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে-সংসদে প্রধানমন্ত্রী আগামী অর্থবছরের বাজেটের আগে সোনার দাম একলাফে ভরিতে কমলো সাড়ে ৬ হাজার টাকা জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের ১৭৫শহীদ হয়েছেন : প্রধানমন্ত্রী বিয়ে বিতর্ক: খালাস পেলেন নাসির-তামিমা

আগামী অর্থবছরের বাজেটের আগে সোনার দাম একলাফে ভরিতে কমলো সাড়ে ৬ হাজার টাকা

নিজস্ব প্রতিবেদকঃ  আগামী অর্থবছরের প্রস্তাবিত বাজেট ঘোষণার আগের দিন দেশের বাজারে সোনার দাম কমানোর ঘোষণা দিলো বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। প্রতি ভরি সোনার দাম সর্বোচ্চ ৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত দাম কমানো হয়েছে। এতে করে ভালো মানের (২২ ক্যারেট) সোনার ভরি দুই লাখ ২২ হাজার টাকায় নেমে এসেছে। মঙ্গলবার (৯ জুন) যা ছিল দুই লাখ ২৯ হাজার ৩৭৩ টাকা।

বুধবার (১০ জুন) সকালে বাজুস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। নতুন এই দাম সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

সংগঠনটি জানিয়েছে, তেজাবি (পিওর গোল্ড) সোনার দাম কমে যাওয়ায় স্থানীয় বাজারে দাম কমানো হয়েছে।

বেঁধে দেওয়া দাম অনুযায়ী সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম দুই লাখ ২২ হাজার ৭৮২ টাকা নির্ধারণ করা হয়েছে।

এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম দুই লাখ ১২ হাজার ৬৩৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি এক লাখ ৮২ হাজার ২৫০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম এক লাখ ৪৮ হাজার ৪২৪ টাকা।

সোনার দামের সঙ্গে কমানো হয়েছে রুপার দামও। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৪ হাজার ৮৯৯ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৪ হাজার ৬৬৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ২৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৩২ টাকা নির্ধারণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে ও প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রস্তাব উপস্থাপন করবেন অর্থমন্ত্রী। তার আগে মন্ত্রিসভার অনুমোদন হবে এবং পরে ওই প্রস্তাবে সই করবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। পরে প্রস্তাবিত বাজেট সংসদে পাস হয়ে ১ জুলাই থেকে নতুন অর্থবছর শুরু হবে।