শনিবার, ১৩ জুন ২০২৬, ০১:৪০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ শিরোনাম :
বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান, ৯২০১ জন উত্তীর্ণ কুমিল্লায় ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ বৃষ্টিস্নাত কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট: অর্থ আসবে কোথা থেকে, খরচ হবে কোথায়? টিকিট-ভিসা জটিলতা-যুক্তরাষ্ট্রের কড়াকড়ি, ‘চিল’ করতে বললেন ফিফা সভাপতি আজ শুরু জমজমাট ফুটবল বিশ্বকাপ চান্দিনায় খাল দখল-ভরাটের মহোৎসবে বিপাকে কৃষক ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৩ চৌদ্দগ্রামে প্রতিপক্ষের ইটের আঘাতের শিশুসহ আহত ৩ জামায়াতের মেয়র প্রার্থী কে? চূড়ান্ত হবে এ মাসেই-কুসিক নির্বাচন ইতিহাসের সর্বোচ্চ বাজেট নিয়ে আজ সংসদে যাচ্ছে তারেক রহমানের সরকার প্রশাসনিক কার্যক্রমে দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে-সংসদে প্রধানমন্ত্রী আগামী অর্থবছরের বাজেটের আগে সোনার দাম একলাফে ভরিতে কমলো সাড়ে ৬ হাজার টাকা জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের ১৭৫শহীদ হয়েছেন : প্রধানমন্ত্রী বিয়ে বিতর্ক: খালাস পেলেন নাসির-তামিমা

চিকিৎসক সমাজকে উদ্দেশ্য করে মাসুদ কামালের বক্তব্যের নিন্দা চিকিৎসক সংগঠনগুলোর

নিজস্ব প্রতিবেদকঃ সম্প্রতি দেশের চিকিৎসক সমাজকে উদ্দেশ্য করে সাংবাদিক মাসুদ কামালের দেওয়া মন্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে দেশের বিভিন্ন চিকিৎসক সংগঠন। একটি ইউটিউবভিত্তিক চ্যানেলে আদ্-দ্বীন হাসপাতালে অনাকাঙ্ক্ষিত ও তদন্তে থাকা শিশু মৃত্যুর ঘটনা নিয়ে আলোচনার সময় চিকিৎসকদের উদ্দেশ্যে তার দেওয়া মন্তব্যকে ‘অশালীন, অবমাননাকর ও অনভিপ্রেত’ উল্লেখ করে তা অবিলম্বে প্রত্যাহার এবং চিকিৎসক সমাজের কাছে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছে সংগঠনগুলো।

মঙ্গলবার (৯ জুন) ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব), ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ), ন্যাশনাল হেলথ অ্যালায়েন্স (এনএইচএ) এবং বিসিএস হেলথ ফোরামের পক্ষ থেকে পৃথক বিবৃতিতে এ নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) নেতারা বিবৃতিতে বলেন, আদ্-দ্বীন হাসপাতালে শিশু মৃত্যুর ঘটনায় তদন্ত চলমান থাকা অবস্থায় বিষয়টি নিয়ে আলোচনার সময় মাসুদ কামাল প্রসঙ্গের বাইরে গিয়ে দেশের চিকিৎসক সমাজকে উদ্দেশ্য করে বলেন, ডাক্তারদের মতো চামার কোনো শ্রেণি এই দেশে আর নেই। তারা বলেন, একটি পুরো পেশাজীবী সম্প্রদায়কে এ ধরনের অবমাননাকর ভাষায় আখ্যায়িত করা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়। অবিলম্বে এ বক্তব্য প্রত্যাহার করে চিকিৎসক সমাজের কাছে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়ে ড্যাব নেতারা বলেন, অন্যথায় প্রচলিত আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ড্যাব নেতারা আরও বলেন, দেশের স্বাস্থ্যব্যবস্থার উন্নয়নে গঠনমূলক সমালোচনা ও পরামর্শ প্রয়োজন। তবে একটি পেশাজীবী সমাজকে হেয় করে নেতিবাচক প্রচারণা চালানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তারা অভিযোগ করেন, চিকিৎসক ও স্বাস্থ্যব্যবস্থার বিরুদ্ধে ধারাবাহিক নেতিবাচক প্রচারণা দেশের চিকিৎসাসেবার প্রতি মানুষের আস্থা ক্ষুণ্ন করতে পারে।