রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ শিরোনাম :
সরকারে আসছেন বলে কাউকে গরম দেখাবেন না- মির্জা ফখরুল জুলাইয়ে এলো ৩৫ হাজার কোটি টাকার রেমিট্যান্স অস্ট্রেলিয়ায় লেভেল-২ কোচিং কোর্স সম্পন্ন করলেন ইমরুল কায়েস ১২ কেজির এলপিজির দাম বাড়ল ৭০ টাকা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকার চারপাশে নৌপথ চালু নিয়ে সভা দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত করা হবে- স্বাস্থ্য প্রতিমন্ত্রী মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের জরুরি নির্দেশনা,দেশ ছাড়তে প্রস্তুতি নিন বেশি দামে সার বিক্রি করলে লাইসেন্স বাতিল : কৃষিমন্ত্রী রপ্তানি নীতিতে বড় পরিবর্তন, ফ্রিল্যান্সার ও ই-কমার্স ব্যবসায় সুখবর বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা নিতে রাজি মিয়ানমার- বলেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এবার সিলেটে এনসিপির গাড়িবহরে হামলা জুলাই আন্দোলনে শহীদদের আত্মত্যাগ বৃথা যাবে না : মির্জা ফখরুল জুলাই পদযাত্রায় অংশ নিতে সিলেটে পৌঁছেছেন এনসিপির নেতারা শেখ হাসিনা ফিরলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে : আইনমন্ত্রী তিনজন প্রতিবন্ধী ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

চৌদ্দগ্রামে প্রতিপক্ষের ইটের আঘাতের শিশুসহ আহত ৩

চৌদ্দগ্রাম প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে সম্পত্তি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের ইটের আঘাতে এক শিশুসহ তিনজন আহত হয়েছে। বুধবার বিকেলে উপজেলার শ্রীপুর ইউনিয়নের নালঘর গ্রামের নোয়াবাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে নালঘর নোয়াবাড়ির আবুল কালাম গংয়ের সাথে আবুল কাশেম গংয়ের ছয় শতক সম্পত্তি নিয়ে বিরোধ চলে আসছিল। বেশ কয়েকবার শালিশ বৈঠকে বাড়ির সীমানা নির্ধারণ হলেও আবুল কালাম গং মেনে নেয়নি। মঙ্গলবার বাড়ির সীমানা বেড়া ভাংচুর করে আবুল কালাম গং। বিষয়টি নিয়ে আবুল কাশেম গংয়ের লোকজন জিজ্ঞাসা করলে উল্টো ক্ষীপ্ত হয়ে উঠে। এরই ধারাবাহিকতায় বুধবার বিকেল পৌনে তিনটায় আবুল কালাম গংয়ের খোকন, জহির, কামরুল ও ওমর ফারুক প্রতিপক্ষের উপর হামলা চালায়। হামলায় আবুল কাশেম গংয়ের ভাতিজা জসিম উদ্দিন, তার স্ত্রী মরিয়ম আক্তার ও ছেলে আমির হামজা(৪) আহত হয়। এরমধ্যে গুরুতর আহত শিশু আমির হামজার মাথা থেকে প্রচুর রক্তক্ষরণে পাঁচটি সেলাই লেগেছে। তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চৌদ্দগ্রাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আরিফ হোছাইন বুধবার রাতে বলেন, ‘আপনার মাধ্যমে বিষয়টি জেনেছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে’।