শনিবার, ১৩ জুন ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ শিরোনাম :
বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান, ৯২০১ জন উত্তীর্ণ কুমিল্লায় ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ বৃষ্টিস্নাত কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট: অর্থ আসবে কোথা থেকে, খরচ হবে কোথায়? টিকিট-ভিসা জটিলতা-যুক্তরাষ্ট্রের কড়াকড়ি, ‘চিল’ করতে বললেন ফিফা সভাপতি আজ শুরু জমজমাট ফুটবল বিশ্বকাপ চান্দিনায় খাল দখল-ভরাটের মহোৎসবে বিপাকে কৃষক ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৩ চৌদ্দগ্রামে প্রতিপক্ষের ইটের আঘাতের শিশুসহ আহত ৩ জামায়াতের মেয়র প্রার্থী কে? চূড়ান্ত হবে এ মাসেই-কুসিক নির্বাচন ইতিহাসের সর্বোচ্চ বাজেট নিয়ে আজ সংসদে যাচ্ছে তারেক রহমানের সরকার প্রশাসনিক কার্যক্রমে দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে-সংসদে প্রধানমন্ত্রী আগামী অর্থবছরের বাজেটের আগে সোনার দাম একলাফে ভরিতে কমলো সাড়ে ৬ হাজার টাকা জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের ১৭৫শহীদ হয়েছেন : প্রধানমন্ত্রী বিয়ে বিতর্ক: খালাস পেলেন নাসির-তামিমা

ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৩

ব্রাহ্মণপাড়া প্রতিনিধিঃ কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানা পুলিশের পৃথক বিশেষ অভিযানে নিয়মিত মামলার পলাতক এবং জিআর পরোয়ানাভুক্তসহ মোট ৩ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। আজ বুধবার (১০ জুন) উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, আজ বুধবার ব্রাহ্মণপাড়া থানার উপপরিদর্শক (এসআই) ডি.এম.এ মজিদ সঙ্গীয় ফোর্সসহ উপজেলার শশীদল এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি নিয়মিত মামলার পলাতক আসামি মোঃ জসিম উদ্দিনকে (৪০) গ্রেফতার করা হয়। তিনি শশীদল উত্তরপাড়া এলাকার মোঃ আব্দুল ওয়াদুদের ছেলে।

পৃথক আরেকটি অভিযানে থানার এসআই সৈকত মজুমদার ও সহকারী উপপরিদর্শক (এএসআই) মোঃ ইমরান হোসেন যৌথভাবে অভিযান চালিয়ে দুটি জিআর পরোয়ানাভুক্ত পলাতক আসামি মোঃ গিয়াস উদ্দিনকে গ্রেফতার করেন। তিনি উপজেলার দক্ষিণ তেতাভূমি নোয়াপাড়া গ্রামের মোঃ শাহ আলমের ছেলে।

এছাড়া, এএসআই মোঃ ইমরান হোসেনের নেতৃত্বে পরিচালিত অন্য একটি অভিযানে টাকই মধ্য পাড়া এলাকা থেকে জিআর পরোয়ানাভুক্ত আরেক পলাতক আসামি মোঃ আক্তারুজ্জামান আকতারকে (৩৩) গ্রেফতার করা হয়। তিনি ওই এলাকার মোঃ আবু তাহেরের ছেলে।

অভিযানের বিষয়টি নিশ্চিত করে ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফারুক হোসেন জানান, গ্রেফতারকৃত আসামিদের আজই (১০ জুন) বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। অপরাধ দমনে পুলিশের এমন বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।