সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ শিরোনাম :
এলাকায় মাদক, ইভটিজিং,বাল্যবিবাহ, জুয়া এবং কিশোর গ্যাং নির্মূলের লক্ষ্যে জরুরী আলোচনা ও পরামর্শ সভা বন্যাদুর্গত তিন উপজেলার খোঁজ নিতে চট্টগ্রামে যাচ্ছেন প্রধানমন্ত্রী তিস্তা মহাপরিকল্পনা ও অর্থনৈতিক করিডর উদ্যোগ বাস্তবায়নে আশাবাদী চীনের রাষ্ট্রদূত পরিবেশ সংরক্ষণে সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ১৫ মাস পর দেশে ফিরছেন ইলিয়াস কাঞ্চন ইরানের সঙ্গে নতুন করে আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র, জানালেন ট্রাম্প চট্টগ্রামে গ্যাস সংকট ভয়াবহ আকার ধারণ : নিভেছে চুলা, কমেছে উৎপাদন, বেড়েছে লোডশেডিং সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল করেছে মাদ্রাসা শিক্ষা বোর্ড হামের জিনগত পরিবর্তন হয়নি, আক্রান্ত বেশি ৯ মাসের নিচে- আইসিডিডিআর’বির অনুসন্ধান সরকারে আসছেন বলে কাউকে গরম দেখাবেন না- মির্জা ফখরুল জুলাইয়ে এলো ৩৫ হাজার কোটি টাকার রেমিট্যান্স অস্ট্রেলিয়ায় লেভেল-২ কোচিং কোর্স সম্পন্ন করলেন ইমরুল কায়েস ১২ কেজির এলপিজির দাম বাড়ল ৭০ টাকা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকার চারপাশে নৌপথ চালু নিয়ে সভা দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত করা হবে- স্বাস্থ্য প্রতিমন্ত্রী

মনোহরগঞ্জে শুরু হলো তিন দিনব্যাপী জাতীয় ফল মেলা/২০২৬

মোঃ আবুল খায়ের,( মনোহরগঞ্জ) কুমিল্লা: “করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস” প্রতিপাদ্যকে সামনে রেখে মনোহরগঞ্জ উপজেলা চত্বরে শুরু হয়েছে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলা-২০২৬। দেশীয় ফলের উৎপাদন বৃদ্ধি, সংগ্রহোত্তর ক্ষতি হ্রাস, সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণ সম্প্রসারণ, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং ফল রপ্তানির সম্ভাবনা তুলে ধরতে উপজেলা কৃষি অফিস এ মেলার আয়োজন করেন।

বৃহস্পতিবার (২৫ জুন) প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার গাজালা পারভিন রুহি জাতীয় ফল মেলা-২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উদ্বোধনের পর তিনি মেলার স্টল পরিদর্শন করেন। এ সময় তিনি দেশীয় ফলের উৎপাদন, আধুনিক চাষাবাদ, সংগ্রহোত্তর ব্যবস্থাপনা, সংরক্ষণ প্রযুক্তি, প্রক্রিয়াজাতকরণ এবং বাজারজাতকরণ কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা গোলাম সরওয়ার তুষার। প্রধান অতিথি তার বক্তব্যে তিনি বলেন, দেশে ফল উৎপাদনে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জিত হয়েছে। আম, কাঁঠাল, পেয়ারা, লিচু, আনারস, ড্রাগন ফলসহ বিভিন্ন ফলের উৎপাদন বৃদ্ধি পেয়েছে এবং আন্তর্জাতিক বাজারেও বাংলাদেশের ফলের চাহিদা বাড়ছে।

তিনি আরও বলেন, ফল মানুষের পুষ্টি চাহিদা পূরণের পাশাপাশি কৃষকের অর্থনৈতিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ অবদান রাখে। ফলের অপচয় রোধ ও বছরব্যাপী সংরক্ষণ নিশ্চিত করতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে। একই সঙ্গে প্রতিটি পরিবারকে ফলের গাছ রোপণ এবং নিয়মিত দেশীয় ফল গ্রহণে উদ্বুদ্ধ হতে হবে।

মেলায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সফিকুর রহমান পাঠান, শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম, সমবায় অফিসার তানভীর আহমেদ, কৃষি সম্প্রসারণ অফিসার মজিবুল হাছান চৌধুরী, মনোহরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিএম আহসান উল্লাহসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষি কর্মকর্তাবৃন্দ।