সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ শিরোনাম :
এলাকায় মাদক, ইভটিজিং,বাল্যবিবাহ, জুয়া এবং কিশোর গ্যাং নির্মূলের লক্ষ্যে জরুরী আলোচনা ও পরামর্শ সভা বন্যাদুর্গত তিন উপজেলার খোঁজ নিতে চট্টগ্রামে যাচ্ছেন প্রধানমন্ত্রী তিস্তা মহাপরিকল্পনা ও অর্থনৈতিক করিডর উদ্যোগ বাস্তবায়নে আশাবাদী চীনের রাষ্ট্রদূত পরিবেশ সংরক্ষণে সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ১৫ মাস পর দেশে ফিরছেন ইলিয়াস কাঞ্চন ইরানের সঙ্গে নতুন করে আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র, জানালেন ট্রাম্প চট্টগ্রামে গ্যাস সংকট ভয়াবহ আকার ধারণ : নিভেছে চুলা, কমেছে উৎপাদন, বেড়েছে লোডশেডিং সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল করেছে মাদ্রাসা শিক্ষা বোর্ড হামের জিনগত পরিবর্তন হয়নি, আক্রান্ত বেশি ৯ মাসের নিচে- আইসিডিডিআর’বির অনুসন্ধান সরকারে আসছেন বলে কাউকে গরম দেখাবেন না- মির্জা ফখরুল জুলাইয়ে এলো ৩৫ হাজার কোটি টাকার রেমিট্যান্স অস্ট্রেলিয়ায় লেভেল-২ কোচিং কোর্স সম্পন্ন করলেন ইমরুল কায়েস ১২ কেজির এলপিজির দাম বাড়ল ৭০ টাকা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকার চারপাশে নৌপথ চালু নিয়ে সভা দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত করা হবে- স্বাস্থ্য প্রতিমন্ত্রী

মনোহরগঞ্জে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

মোঃ আবুল খায়ের, (মনোহরগঞ্জ) কুমিল্লাঃ কুমিল্লার মনোহরগঞ্জে শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির মাধ্যমে অন্ধত্ব ও পুষ্টিহীনতা দূর করতে এবং দেহের স্বাভাবিক বৃদ্ধি নিশ্চিত করার লক্ষ্যে সারাদেশের ন্যায় মনোহরগঞ্জে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে।

রবিবার (২৮ জুন) সকালে মনোহরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে প্রায় ৫০ হাজার শিশুকে ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ উপজেলার মোট ২৬৫ টি কেন্দ্রে শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ প্রিয়াংকা চক্রবর্তী।

এসময় উপস্থিত ছিলেন ডাঃ শাহরিয়ার এনাম খাঁন আবাসিক মেডিকেল অফিসার, ডাঃ শরিফুল ইসলাম সৌরভ এমওডিসি, মোঃ নিজাম উদ্দিন মজুমদার এমটিইপিআই, ডাঃ আফসানা আক্তার মেডিকেল অফিসার, ডাঃ মোশারফ হোসেন মেডিকেল অফিসার, মনোহরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিএম আহসান উল্লাহসহ স্বাস্থ্যকর্মীগণ।

​উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ প্রিয়াংকা চক্রবর্তী জানান, এই কর্মসূচির আওতায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ উপজেলার মোট ২৬৫টি কেন্দ্রের (ক্যাম্পেইন) মাধ্যমে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে।
​৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের জন্য একটি নীল রঙের ক্যাপসুল এবং ​১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের জন্য ১টি লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হচ্ছে।

উল্লেখ্য আজ যেসব শিশু বাদ পড়বে তাদের কাল (সোমবার) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ক্যাপসুল খাওয়ানো হবে।