বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ শিরোনাম :
গণতন্ত্রকে রক্ষা করাটাই এখন আমাদের সবচেয়ে বড় কাজ : রাষ্ট্রপতি ঝলম দক্ষিণ ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী ফখরুল ইসলামের পক্ষে উঠান বৈঠক ঢাকায় যানজট নিরসনে অনেকগুলো সিদ্ধান্ত নিয়েছে, বাস্তবায়নে সময় লাগবে : স্বরাষ্ট্রমন্ত্রী গুলশানে আ’লীগের মিছিলের বিষয়ে তথ্য ছিল, তবে পুলিশ আন্দাজ করতে পারেনি : স্বরাষ্ট্রমন্ত্রী ইমরান খানের জন্য অস্ট্রেলিয়ার সাবেক সাত অধিনায়কের চিঠি মানবিক আবেদন জানিয়ে আওয়ামী লীগ-যুবলীগ-ছাত্রলীগ তিন সংগঠনেরই সভাপতি-সেক্রেটারির ফাঁসির আদেশ মনোহরগঞ্জ ইউএনও’র সঙ্গে উন্নয়ন ফোরামের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ দেশের নগর স্বাস্থ্যসেবাকে নতুনভাবে ঢেলে সাজানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার : প্রতিমন্ত্রী সৌদি আরবে হুথিদের হামলা, বিশ্ববাজারে লাফিয়ে বাড়ছে তেলের দাম ইসির ঘোষিত স্থানীয় সরকার নির্বাচনের তারিখ সরকারের সঙ্গে আলোচনার ভিত্তিতে পরিবর্তিত হতে পারে : প্রধানমন্ত্রীর উপদেষ্টা নির্বাচন কমিশনের ইউপি ভোটের তারিখ ঘোষণার বিষয়ে সরকার কিছু জানে না : মীর শাহে আলম সব শিক্ষাপ্রতিষ্ঠানে আধুনিক শিক্ষা কার্যক্রম চালু রাখতে সোলার প্যানেল বসানো হবে : শিক্ষা সচিব জুলাই গণঅভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদের-আরাফাতসহ ৭ জনের মৃত্যুদণ্ড নয় মাসে ‘আমরা টেকনোলজিস’-এর লোকসান বেড়েছে প্রায় ৯০ শতাংশ। এক সিরিজের ১৪ পুরস্কার এবং আরো যেসব রেকর্ড হলো

ইরানে মার্কিন বাহিনীর হামলা গড়ালো টানা ৫ম দিনে

আন্তর্জাতিক ডেস্কঃ ইরানের সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে ফের হামলা করেছে মার্কিন প্রতিরক্ষা বাহিনীর অভিজাত শাখা সেন্টকোম। রাজধানী তেহরান, উপকূলীয় অঞ্চল এবং হরমুজগান প্রদেশে হামলা করা হয়েছে।

বুধবার শেষরাতের দিকে এই হামলা পরিচালনা করা হয়েছে উল্লেখ করে মার্কিন প্রতিরক্ষা বাহিনীর কেন্দ্রীয় কমান্ডের (সেন্টকম) পক্ষ থেকে এক বার্তায় বলা হয়েছে, “আজ ভোরের দিকে মার্কিন প্রতিরক্ষা বাহিনীর কেন্দ্রীয় কমান্ড ইরানের বন্দর আব্বাস এবং তুনব দ্বীপসহ অন্যান্য অঞ্চলে দেশটির প্রতিরক্ষা বাহিনীর কমান্ড সেন্টার, ক্ষেপণাস্ত্র ও ড্রোন সংক্রান্ত স্থাপনা, উপকূলীয় নজরদারি সংক্রান্ত স্থাপনা এসব যেসব সক্ষমতার জোরে হরমুজ প্রণালিতে চলাচলকারী বাণিজ্যিক জাহাজগুলোতে ইরান হামলা করে— সেসব সক্ষমতাকে লক্ষ্য করে হামলা পরিচালনা করেছে। এই হামলা সময়সীমা বা ব্যাপ্তি ছিল ৯০ মিনিট।”

বন্দর আব্বাস এবং তুনব দ্বীপ ব্যতীত ইরানের কোন কোন অঞলে হামলা পরিচালনা করা হয়েছে, তা উল্লেখ করো হয়নি সেন্টকমের বার্তায়, তবে বৃহস্পতিবার সকালে ইরানের সরকারি সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, সর্বশেষ হামলায় বন্দর আব্বাস এবং তুনব দ্বীপের ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎক্ষেপণ কেন্দ্রের পাশাপাশি পূর্ব তেহরানের সেনমান বিমানবন্দর, খোন্দাব ও কেশম দ্বীপ এবং হরমুজগান প্রদেশের সিরিক এলাকার সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করেছে মার্কিন বাহিনী।

এদিকে মার্কিন বাহিনীর এই হামলর কিছু সময় পর জর্ডানে মার্কিন বাহিনীর আল আজরাক বিমান ঘাঁটি এবং কুয়েতের আলী আল সালেম বিমান ঘাঁটির রাডার, যোগাযোগ ব্যবস্থা ও জ্বালানি স্থাপনা লক্ষ্য করে ড্রোন হামলা পরিচালনা করেছে ইরান।