বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ শিরোনাম :
স্কাউটিং কে গতিশীল করতে আমি সর্বাত্নক সহযোগীতা করবো…. গাজালা পারভীন রুহী। মালয়েশিয়া থেকে ৫ হাজার রোহিঙ্গা ফেরত নিচ্ছে মিয়ানমার শাপলা চত্বরে হত্যাযজ্ঞের মামলায় লতিফ সিদ্দিকীকে গুলশান থেকে গ্রেপ্তার শ্রীমঙ্গলে পুলিশের সঙ্গে হাসনাত-নাসীরুদ্দীনের ধাক্কাধাক্কি,এনসিপির গাড়িবহর আটকা বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ভারতে স্বাগত জানাতে অধীর আগ্রহে অপেক্ষা কর‌ছি- ভারতীয় হাইকমিশনার চট্টগ্রাম নগরের সদরঘাটে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ১ ব্যস্ততার মাঝেও বন্যাদুর্গতদের পাশে সালমান খান এমপিও শিক্ষকদের স্থানীয় নির্বাচনের সুযোগ চায় জামায়াত বিএনপি-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি হবিগঞ্জে ঘিরে ১৪৪ ধারা জারি হরমুজ প্রণালি ভাগ করতে চায় ওমান, প্রত্যাখ্যান ইরানের কুমিল্লায় সীমান্ত থেকে উদ্ধারকৃত ৫২ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি ৩২ দলের টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রক্রিয়া যেভাবে শুরু করছে আইসিসি ধর্ষকদের রক্ষাকারীকে শিক্ষামন্ত্রী বানিয়েছে মোদি সরকার- রাহুল গান্ধী জ্বালানি সংকট মালয়েশিয়ার সহায়তা চাইলো সরকার নাম থেকে বাবার পদবী ফেলেই দিলেন হলিউডের মেগাস্টার টম ক্রুজের মেয়ে

সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচারের বিস্তার রোধে সচেতনতামূলক আলোচনা সভা

মোঃ আবুল খায়ের, (মনোহরগঞ্জ) কুমিল্লাঃ সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচারের বিস্তার প্রেক্ষাপট ও আমাদের করণীয় শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ জুলাই) দুপুর ১২টায় মনোহরগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার গাজালা পারভিন রুহি। মউপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী ফেরদৌস আলম মজুমদারের পরিচালনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন উপজেলা আইসিটি কর্মকর্তা শাহ জালাল।

আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাসুদুল আলম বাচ্ছু, মনোহরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিএম আহসান উল্লাহ, উপজেলা যুবদলের আহবায়ক রহমত উল্লাহ জিকু, সদস্য সচিব আমান উল্লাহ চৌধুরী, শিক্ষক প্রতিনিধি নুরে আলম, উপজেলা মডেল মসজিদের খতিব হাবিব উল্লাহ, যুবদল নেতা সুমন পাটোয়ারী। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সফিকুর রহমান পাঠান, উপজেলা বিএনপির সহ-সভাপতি এস এম মুনসুর, সহ-দপ্তর সম্পাদক সাংবাদিক আবুল খায়েরসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক বৃন্দ ও ইসলামি ফাউন্ডেশনের ঈমামগণ।

আলোচনা সভায় বক্তারা বলেন, বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে সামাজিক যোগাযোগ মাধ্যম মানুষের মতপ্রকাশ, তথ্য আদান-প্রদান এবং সচেতনতা বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। তবে এর অপব্যবহারের ফলে বিভ্রান্তিকর তথ্য, গুজব ও অপপ্রচার দ্রুত ছড়িয়ে পড়ে সমাজে অস্থিরতা, বিভ্রান্তি এবং জনমনে উদ্বেগ সৃষ্টি করছে। তাই কোনো তথ্য যাচাই-বাছাই ছাড়া শেয়ার বা প্রচার না করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।

গুজব ও অপপ্রচার প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি সমাজের প্রতিটি নাগরিককে সচেতন ভূমিকা পালন করতে হবে। তাহলেই একটি নিরাপদ, তথ্যনির্ভর ও দায়িত্বশীল ডিজিটাল পরিবেশ নিশ্চিত করা সম্ভব হবে।

বর্তমান সময়ে একটি মিথ্যা বা বিকৃত তথ্য মুহূর্তের মধ্যেই হাজারো মানুষের কাছে পৌঁছে যায়, যা সামাজিক সম্প্রীতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং রাষ্ট্রের ভাবমূর্তির জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে। তাই তথ্য গ্রহণ ও প্রচারের ক্ষেত্রে প্রত্যেক নাগরিককে দায়িত্বশীল আচরণ করার অনুরোধ জানান।