বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ শিরোনাম :
কুমিল্লায় সীমান্ত থেকে উদ্ধারকৃত ৫২ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি ৩২ দলের টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রক্রিয়া যেভাবে শুরু করছে আইসিসি ধর্ষকদের রক্ষাকারীকে শিক্ষামন্ত্রী বানিয়েছে মোদি সরকার- রাহুল গান্ধী জ্বালানি সংকট মালয়েশিয়ার সহায়তা চাইলো সরকার নাম থেকে বাবার পদবী ফেলেই দিলেন হলিউডের মেগাস্টার টম ক্রুজের মেয়ে কিংবদন্তির প্রত্যাবর্তন: চার বছরের চুক্তিতে ফ্রান্সের কোচ জিদান জাপানে ভূমিকম্পে ধসে হাসপাতালে অর্ধশত মানুষ, সুনামি সতর্কতা প্রত্যাহার বাংলাদেশ-চীন সংসদীয় মৈত্রী গ্রুপের প্রথম বৈঠক, গুরুত্বে ভূ-রাজনীতি টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: ব্যবস্থা নিচ্ছে বিএসটিআই দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর ও হাই-ফ্লো অক্সিজেন মেশিন তৈরিকারকদের প্রশংসা প্রধানমন্ত্রীর সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় নিহত ৭৩৬৪ শিক্ষার্থী : রোড সেফটি ফাউন্ডেশন রাষ্ট্রপতি নির্বাচনের জন্য প্রস্তুত ইসি, দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি: সিইসি আজ বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি কী কারণে ইরানে অভিযান স্থগিত রেখেছেন, জানালেন ট্রাম্প যুগ্মসচিব পর্যায়ের ৩২ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার

বোরো সংগ্রহে ১ কোটি ৬০ লাখ পাটের বস্তা কিনবে সরকার, ব্যয় ১১১ কোটি

নিজস্ব প্রতিবেদকঃ চলমান অভ্যন্তরীণ বোরো সংগ্রহ-২০২৬ মৌসুমে খাদ্যশস্য সংরক্ষণ ও বস্তাবন্দীকরণের জন্য ১ কোটি ৬০ লাখ পিস হেসিয়ান পাটের বস্তা কেনার প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। এসব বস্তা কিনতে ব্যয় হবে ১১১ কোটি ৬ লাখ ৪০০ টাকা।

বুধবার (২২ জুলাই) সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।

বৈঠক সূত্রে জানা যায়, খাদ্য অধিদপ্তর উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে ৩০ কেজি ধারণক্ষমতার হেসিয়ান পাটের বস্তা কেনার উদ্যোগ নেয়। এ জন্য দরপত্র আহ্বান করা হলে ৩৮টি প্রতিষ্ঠানের কাছ থেকে মোট ১ হাজার ১৫৩টি দরপত্র জমা পড়ে। যাচাই-বাছাই শেষে ৩৪টি প্রতিষ্ঠানের ১ হাজার ১০৯টি দরপত্র গ্রহণযোগ্য হিসেবে বিবেচিত হয়।

দরপত্র মূল্যায়ন কমিটির (টিইসি) সুপারিশ অনুযায়ী, ২১টি সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠানের কাছ থেকে ১ কোটি ৬০ লাখ পিস পাটের বস্তা কেনার সিদ্ধান্ত নেওয়া হয়। নির্ধারিত প্রক্রিয়া শেষে এসব প্রতিষ্ঠান থেকেই বস্তা কেনার অনুমোদন দেওয়া হয়েছে।

খাদ্য অধিদপ্তর সূত্রে জানা যায়, প্রতিটি বস্তার গড় মূল্য পড়বে ৬৯ টাকা ৪১ পয়সা। সরকারি অর্থায়নে এ বস্তা কেনা হবে এবং চলমান বোরো সংগ্রহ কার্যক্রমে খাদ্যশস্যের বস্তাবন্দীকরণে এগুলো ব্যবহার করা হবে।

জঙ্গল সলিমপুরের ছয় সড়ক নির্মাণে যুক্ত হচ্ছে সেনাবাহিনী