বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ শিরোনাম :
কুমিল্লায় সীমান্ত থেকে উদ্ধারকৃত ৫২ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি ৩২ দলের টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রক্রিয়া যেভাবে শুরু করছে আইসিসি ধর্ষকদের রক্ষাকারীকে শিক্ষামন্ত্রী বানিয়েছে মোদি সরকার- রাহুল গান্ধী জ্বালানি সংকট মালয়েশিয়ার সহায়তা চাইলো সরকার নাম থেকে বাবার পদবী ফেলেই দিলেন হলিউডের মেগাস্টার টম ক্রুজের মেয়ে কিংবদন্তির প্রত্যাবর্তন: চার বছরের চুক্তিতে ফ্রান্সের কোচ জিদান জাপানে ভূমিকম্পে ধসে হাসপাতালে অর্ধশত মানুষ, সুনামি সতর্কতা প্রত্যাহার বাংলাদেশ-চীন সংসদীয় মৈত্রী গ্রুপের প্রথম বৈঠক, গুরুত্বে ভূ-রাজনীতি টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: ব্যবস্থা নিচ্ছে বিএসটিআই দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর ও হাই-ফ্লো অক্সিজেন মেশিন তৈরিকারকদের প্রশংসা প্রধানমন্ত্রীর সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় নিহত ৭৩৬৪ শিক্ষার্থী : রোড সেফটি ফাউন্ডেশন রাষ্ট্রপতি নির্বাচনের জন্য প্রস্তুত ইসি, দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি: সিইসি আজ বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি কী কারণে ইরানে অভিযান স্থগিত রেখেছেন, জানালেন ট্রাম্প যুগ্মসচিব পর্যায়ের ৩২ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার

আগস্ট-সেপ্টেম্বর দুই মাসে শিক্ষাপ্রতিষ্ঠান ২৩ দিন বন্ধ

নিজস্ব প্রতিবেদকঃ আগামী আগস্ট ও সেপ্টেম্বর দুই মাসে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বিভিন্ন দিবস ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে ২৩ দিন বন্ধ থাকবে। ফলে দুই মাসে শ্রেণি কার্যক্রম চলবে মাত্র ৩৮ দিন।

শিক্ষা মন্ত্রণালয়ের বাৎসরিক ছুটির তালিকা বিশ্লেষণ করে এ তথ্য জানা গেছে। তালিকা অনুযায়ী, আগস্টে সাপ্তাহিক ছুটিসহ মোট ১২ দিন এবং সেপ্টেম্বরে ১১ দিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে।

এর মধ্যে দুই মাসে শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি রয়েছে ১৭ দিন। এছাড়া বিভিন্ন দিবস উপলক্ষে সরকারি ছুটি থাকছে ছয়দিন।

আগস্ট শুরুর আগেই ২৯ জুলাই (বুধবার) আষাঢ়ী পূর্ণিমা উপলক্ষে একদিন সাধারণ ছুটি থাকবে। পরদিন বৃহস্পতিবার শ্রেণি কার্যক্রম চললেও এরপর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি।

এদিকে, মাস শুরু হচ্ছে ১ আগস্ট (শনিবার) সাপ্তাহিক ছুটির মধ্য দিয়ে। এ মাসে সাপ্তাহিক ছুটি ৯ দিন। পাশাপাশি জুলাই গণঅভ্যুত্থান দিবস, ১২ আগস্ট আখেরি চাহার সোম্বা ও ২৬ আগস্ট পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আরও তিনদিন ছুটি থাকবে। সব মিলিয়ে এ মাসে মোট ১২ দিন বন্ধ থাকায় ক্লাস হবে ১৯ দিন।

অন্যদিকে, সেপ্টেম্বরেও সাপ্তাহিক ছুটির পাশাপাশি বিভিন্ন দিবস উপলক্ষে তিনদিন ছুটি থাকবে। সব মিলিয়ে এ মাসে মোট ১১ দিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। ফলে সেপ্টেম্বরেও শ্রেণি কার্যক্রম চলবে ১৯ দিন।

শিক্ষাসংশ্লিষ্ট সূত্র জানায়, বাৎসরিক নির্ধারিত ছুটির বাইরে দুর্যোগপূর্ণ আবহাওয়া বা বিশেষ পরিস্থিতিতে প্রয়োজন হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আরও ছুটি ঘোষণা করতে পারে।