শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ শিরোনাম :
রপ্তানি নীতিতে বড় পরিবর্তন, ফ্রিল্যান্সার ও ই-কমার্স ব্যবসায় সুখবর বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা নিতে রাজি মিয়ানমার- বলেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এবার সিলেটে এনসিপির গাড়িবহরে হামলা জুলাই আন্দোলনে শহীদদের আত্মত্যাগ বৃথা যাবে না : মির্জা ফখরুল জুলাই পদযাত্রায় অংশ নিতে সিলেটে পৌঁছেছেন এনসিপির নেতারা শেখ হাসিনা ফিরলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে : আইনমন্ত্রী তিনজন প্রতিবন্ধী ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী আমির খানকে হত্যার হুমকি ‘বিরতি’ ভেঙে ফের ইরানে হামলা শুরু মার্কিন বাহিনীর তিন দিনের সফরে আজ ঢাকায় আসছেন ট্রা‌ম্পের বিশেষ দূত সার্জিও গর স্কাউটিং কে গতিশীল করতে আমি সর্বাত্নক সহযোগীতা করবো…. গাজালা পারভীন রুহী। মালয়েশিয়া থেকে ৫ হাজার রোহিঙ্গা ফেরত নিচ্ছে মিয়ানমার শাপলা চত্বরে হত্যাযজ্ঞের মামলায় লতিফ সিদ্দিকীকে গুলশান থেকে গ্রেপ্তার শ্রীমঙ্গলে পুলিশের সঙ্গে হাসনাত-নাসীরুদ্দীনের ধাক্কাধাক্কি,এনসিপির গাড়িবহর আটকা বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ভারতে স্বাগত জানাতে অধীর আগ্রহে অপেক্ষা কর‌ছি- ভারতীয় হাইকমিশনার

স্থানীয় সরকার নির্বাচনকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশ তারেক রহমানের

জ্যেষ্ঠ প্রতিবেদকঃ স্থানীয় সরকার নির্বাচনের এখনও তারিখ ঘোষণা করেনি নির্বাচন কমিশন। আবার এবারের নির্বাচনে থাকছে না দলীয় প্রতীকও (মার্কা); কিন্তু তারপরও নির্বাচনের নিয়ন্ত্রণ থাকবে রাজনৈতিক দলগুলোর হাতেই। ফলে, নির্বাচনের তারিখ চূড়ান্ত হওয়ার আগেই রাজনৈতিক দলগুলো নিজেদের মতো করে প্রস্তুতি নিতে শুরু করেছে।

সেখানে একক প্রার্থী নিশ্চিত করা, প্রার্থীর যোগ্যতার ক্ষেত্রে জনপ্রিয়তা ও স্বচ্ছ ভাবমূর্তিকে গুরুত্ব দেওয়া হচ্ছে। পাশাপাশি নির্বাচনে দল-সমর্থিত প্রার্থীর বিজয় নিশ্চিত করতে নিজেদের মধ্যকার দ্বন্দ্ব-বিভেদ ভুলে ঐক্যবদ্ধ থাকার নির্দেশনা দেওয়া হচ্ছে তৃণমূল নেতাদের।

শনিবার বিকেলে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান দলকে তৃণমূল পর্যায়ে আরও সুসংগঠিত, গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে রংপুর বিভাগের নীলফামারী, কুড়িগ্রাম, গাইবান্ধা ও লালমনিরহাট জেলার পাশাপাশি রংপুর জেলা ও মহানগর বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে সাংগঠনিক সভা করেন। বিকেল ৫টা ৪৫ মিনিটে শুরু হয়ে রাত সাড়ে ৯টা পর্যন্ত রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

বৈঠক সূত্রে জানা গেছে, বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে দলের সর্বস্তরে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশনা প্রদান করেন। নির্বাচনে ভালো ফল করতে যোগ্য প্রার্থী বাছাইয়ের কথা বলা হয়েছে। সেখানে জনপ্রিয়তাকেই প্রধান মাপকাঠি হিসেবে বিবেচনা করার বার্তা দেওয়া হয়েছে। একই সঙ্গে সবাইকে ঐক্যবদ্ধভাবে থাকার আহ্বান জানান তিনি।