বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ শিরোনাম :
কুমিল্লায় সীমান্ত থেকে উদ্ধারকৃত ৫২ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি ৩২ দলের টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রক্রিয়া যেভাবে শুরু করছে আইসিসি ধর্ষকদের রক্ষাকারীকে শিক্ষামন্ত্রী বানিয়েছে মোদি সরকার- রাহুল গান্ধী জ্বালানি সংকট মালয়েশিয়ার সহায়তা চাইলো সরকার নাম থেকে বাবার পদবী ফেলেই দিলেন হলিউডের মেগাস্টার টম ক্রুজের মেয়ে কিংবদন্তির প্রত্যাবর্তন: চার বছরের চুক্তিতে ফ্রান্সের কোচ জিদান জাপানে ভূমিকম্পে ধসে হাসপাতালে অর্ধশত মানুষ, সুনামি সতর্কতা প্রত্যাহার বাংলাদেশ-চীন সংসদীয় মৈত্রী গ্রুপের প্রথম বৈঠক, গুরুত্বে ভূ-রাজনীতি টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: ব্যবস্থা নিচ্ছে বিএসটিআই দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর ও হাই-ফ্লো অক্সিজেন মেশিন তৈরিকারকদের প্রশংসা প্রধানমন্ত্রীর সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় নিহত ৭৩৬৪ শিক্ষার্থী : রোড সেফটি ফাউন্ডেশন রাষ্ট্রপতি নির্বাচনের জন্য প্রস্তুত ইসি, দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি: সিইসি আজ বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি কী কারণে ইরানে অভিযান স্থগিত রেখেছেন, জানালেন ট্রাম্প যুগ্মসচিব পর্যায়ের ৩২ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার

নিউইয়র্কে বাংলা সিনেমার উৎসব, আজীবন সম্মাননা পাচ্ছেন আহমেদ শরীফ

বিনোদন ডেস্কঃ নিউইয়র্কে প্রথমবারের মতো শুরু হতে যাচ্ছে ‘নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল’। সোহেল রানা বয়াতীর ‘নয়া মানুষ’, মিশুক মনির ‘দেয়ালের দেশ’ ও প্রসূন রহমানের ‘শিকড়’সহ তিনটি পূর্ণদৈর্ঘ্য, দুটি তথ্যচিত্র ও দুটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শনীর মধ্য দিয়ে শুরু হবে উৎসবের আয়োজন। এদিকে বাংলা চলচ্চিত্রে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে অভিনেতা আহমেদ শরীফকে দেওয়া হবে ‘আজীবন সম্মাননা’।