আন্তর্জাতিক ডেস্কঃ সৌদি আরবের পূর্বাঞ্চলীয় একাধিক তেল স্থাপনা লক্ষ্য করে ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরান-সমর্থিত ইয়েমেনের হুথি বিদ্রোহী গোষ্ঠী। সৌদি আরবের ড্রোন হামলার জবাবে ওই হামলা চালানো হয়েছে বলে হুথিদের মুখপাত্র দাবি করেছেন। সোমবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, সৌদি আরবের পূর্বাঞ্চল থেকে লোহিত সাগরের অত্যন্ত গুরুত্বপূর্ণ তেল রপ্তানি কেন্দ্র ইয়ানবুকে যুক্ত করা একাধিক সংবেদনশীল অপরিশোধিত তেল সরবরাহ ও পরিবহন অবকাঠামো লক্ষ্য করে হামলা চালিয়েছে হুথিরা।
তবে এই হামলার বিষয়ে সৌদি আরবের রাষ্ট্রীয় তেল সংস্থা সৌদি আরামকো তাৎক্ষণিকভাবে কোনও মন্তব্য করেনি।
হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বলেছেন, ইয়েমেনের আকাশসীমায় সৌদি ড্রোনের অনুপ্রবেশের জবাবে এই সামরিক অভিযান পরিচালনা করা হয়েছে।