বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ শিরোনাম :
‘বিরতি’ ভেঙে ফের ইরানে হামলা শুরু মার্কিন বাহিনীর তিন দিনের সফরে আজ ঢাকায় আসছেন ট্রা‌ম্পের বিশেষ দূত সার্জিও গর স্কাউটিং কে গতিশীল করতে আমি সর্বাত্নক সহযোগীতা করবো…. গাজালা পারভীন রুহী। মালয়েশিয়া থেকে ৫ হাজার রোহিঙ্গা ফেরত নিচ্ছে মিয়ানমার শাপলা চত্বরে হত্যাযজ্ঞের মামলায় লতিফ সিদ্দিকীকে গুলশান থেকে গ্রেপ্তার শ্রীমঙ্গলে পুলিশের সঙ্গে হাসনাত-নাসীরুদ্দীনের ধাক্কাধাক্কি,এনসিপির গাড়িবহর আটকা বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ভারতে স্বাগত জানাতে অধীর আগ্রহে অপেক্ষা কর‌ছি- ভারতীয় হাইকমিশনার চট্টগ্রাম নগরের সদরঘাটে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ১ ব্যস্ততার মাঝেও বন্যাদুর্গতদের পাশে সালমান খান এমপিও শিক্ষকদের স্থানীয় নির্বাচনের সুযোগ চায় জামায়াত বিএনপি-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি হবিগঞ্জে ঘিরে ১৪৪ ধারা জারি হরমুজ প্রণালি ভাগ করতে চায় ওমান, প্রত্যাখ্যান ইরানের কুমিল্লায় সীমান্ত থেকে উদ্ধারকৃত ৫২ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি ৩২ দলের টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রক্রিয়া যেভাবে শুরু করছে আইসিসি ধর্ষকদের রক্ষাকারীকে শিক্ষামন্ত্রী বানিয়েছে মোদি সরকার- রাহুল গান্ধী

কিংবদন্তির প্রত্যাবর্তন: চার বছরের চুক্তিতে ফ্রান্সের কোচ জিদান

স্পোর্টস ডেস্কঃ অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান। ফ্রান্স জাতীয় ফুটবল দলের নতুন প্রধান কোচ হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করলেন জিনেদিন জিদান। চার বছরের চুক্তিতে সই করেছেন রিয়াল মাদ্রিদের সাবেক এই কোচ।

আজ প্যারিসে ফেডারেশনের সদর দপ্তরে সংবাদ সম্মেলনের মাধ্যমে দিদিয়ের দেশমের উত্তরসূরি হিসেবে জিদানকে পরিচয় করিয়ে দিয়েছেন ফরাসি ফুটবল ফেডারেশনের (এফএফএফ) সভাপতি ফিলিপ দিয়ালো। দিয়ালো জানান, ২০২৬ বিশ্বকাপ শেষে দায়িত্ব ছাড়ার ঘোষণা দেওয়ার কয়েক সপ্তাহ পরই দেশমের উত্তরসূরি হিসেবে জিদানের সঙ্গে প্রথম আনুষ্ঠানিক যোগাযোগ শুরু করেন তিনি।

সংবাদ সম্মেলনের শুরুতেই দক্ষিণ-পশ্চিম ফ্রান্সে ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণে কাজ করা অগ্নিনির্বাপণকর্মীদের প্রতি সমর্থন জানান জিদান। একই সঙ্গে দীর্ঘদিনের সফল কোচ দিদিয়ের দেশমকেও অভিনন্দন জানান তিনি।

এরপর নিজের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলতে গিয়ে জিদান জানান, গত পাঁচ বছর কোচিংয়ের বাইরে থাকলেও একাধিক ক্লাব ও জাতীয় দলের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন তিনি। কারণ, তার লক্ষ্য ছিল একটাই—ফ্রান্স জাতীয় দলের দায়িত্ব নেওয়া।

তিনি বলেন, ‘রিয়াল মাদ্রিদে আমার অভিজ্ঞতার পর আমি অনেক প্রস্তাব পেয়েছি। কিন্তু সবগুলোই ফিরিয়ে দিয়েছি, কারণ আমার লক্ষ্য ছিল শুধুই ফ্রান্স জাতীয় দল। এটাই ছিল একমাত্র দায়িত্ব, যা আমি নিতে চেয়েছিলাম। এই দলের সঙ্গে কাজ করা এবং দলকে জয়ের ধারায় রাখাই এখন আমার সবচেয়ে বড় কাজ।’

ফ্রান্সের কোচ হিসেবে দায়িত্ব গ্রহণের দিনটিকে নিজের কোচিং ক্যারিয়ারের সেরা মুহূর্ত বলেও উল্লেখ করেন জিদান, ‘আজকের দিনটি আমার কোচিং জীবনের সবচেয়ে আনন্দের দিন।’