বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ শিরোনাম :
মিয়ানমারে ৪০০ বস্তা ইউরিয়া সার পাচারের সময় ৩ জন আটক স্থানীয় সরকার নির্বাচনে দায়িত্ব পালনের জন্য সারাদেশে ১১৪টি ভেন্যুতে পুলিশ সদস্যদের প্রশিক্ষণ শুরু মক্কা ও মদিনার নিরাপত্তাকে সব ধরনের রাজনৈতিক বিরোধ ও সংঘাতের ঊর্ধ্বে রাখার আহ্বান : চরমোনাই পীর প্রথম শ্রেণীর ক্রিকেটে নতুন দিগন্তের সূচনা অধিনায়কের ৮ ক্যাপ, উচ্ছ্বসিত মিঠুনরা চট্টগ্রাম থেকে নোয়াখালী যাওয়ার পথে হেফাজত আমিরের গাড়ি মহাসড়কে দুর্ঘটনার কবলে অপরাধের ধরন পরিবর্তনের সঙ্গে সঙ্গে আইনও পরিবর্তন করা প্রয়োজন : স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার ১২ প্রকল্প অনুমোদন একাদশ শ্রেণিতে ভর্তির প্রথম ধাপের ফল রাত ৮টার পর প্রকাশ ইউএফএস-প্রগতি লাইফ ইউনিট ফান্ড বন্ধ বা অবসায়নের প্রস্তাবে অনুমোদন ভক্তদের ‘কিং’ নিয়ে দুঃশ্চিন্তা দূর করলেন শাহরুখ খান সর্বজনীন পেনশনে আসছে বড় পরিবর্তন, একগুচ্ছ নতুন সুবিধা যুক্ত করার উদ্যোগ মাঠ পর্যায়ে দেশের সব উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসে ডিজিটাল হাজিরা ডিভাইস স্থাপনের নির্দেশ নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য মালয়েশিয়া যাচ্ছেন মির্জা আব্বাস এলএনজিতে ভর করে দেশে গ্যাসের সরবরাহ কিছুটা বেড়েছে শ্রীলঙ্কার বিপক্ষে ঝোড়ো সেঞ্চুরিতে ব্রুকের ইতিহাস

হরমুজ প্রণালি ভাগ করতে চায় ওমান, প্রত্যাখ্যান ইরানের

আন্তর্জাতিক ডেস্কঃ জাহাজ চলাচলের গুরুত্বপূর্ণ সামুদ্রিক রুট হরমুজ প্রণালিকে সমান দুই ভাগে ভাগ করতে ইরানকে প্রস্তাব দিয়েছিল ওমান। তবে ইরান এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। বুধবার (২৯ জুলাই) সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাতে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম ওয়ালস্ট্রিট জার্নাল।

সূত্রটি বলেছেন, ইরান এই প্রস্তাব প্রত্যাখ্যান করায় মধ্যস্থতাকারী দেশগুলো ক্ষুব্ধ হয়েছে।

ওমান মূলত চেয়েছিল হরমুজ দুই ভাগে বিভক্ত থাকবে। যার একটি অংশ তাদের নিয়ন্ত্রণে, আরেকটি অংশ ইরানের নিয়ন্ত্রণে থাকবে। তবে তেহরান এ প্রস্তাবে রাজি নয়।

ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি সংবাদমাধ্যমটিকে বলেছেন, ওমান যদি হরমুজের পুরো নিয়ন্ত্রণ তাদের হাতে না দেয় তাহলে যুক্তরাষ্ট্রের সঙ্গে তারা এখন আর কোনো আলোচনায় অংশ নেবেন না। তিনি জানিয়েছেন, ওমান প্রণালিকে দুই ভাগ করার যে প্রস্তাব দিচ্ছে, সেখানে ইরানের নিরাপত্তার বিষয়টিকে দেখা হচ্ছে না। তাই তারা এতে রাজি হবেন না।