বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ শিরোনাম :
আমির খানকে হত্যার হুমকি ‘বিরতি’ ভেঙে ফের ইরানে হামলা শুরু মার্কিন বাহিনীর তিন দিনের সফরে আজ ঢাকায় আসছেন ট্রা‌ম্পের বিশেষ দূত সার্জিও গর স্কাউটিং কে গতিশীল করতে আমি সর্বাত্নক সহযোগীতা করবো…. গাজালা পারভীন রুহী। মালয়েশিয়া থেকে ৫ হাজার রোহিঙ্গা ফেরত নিচ্ছে মিয়ানমার শাপলা চত্বরে হত্যাযজ্ঞের মামলায় লতিফ সিদ্দিকীকে গুলশান থেকে গ্রেপ্তার শ্রীমঙ্গলে পুলিশের সঙ্গে হাসনাত-নাসীরুদ্দীনের ধাক্কাধাক্কি,এনসিপির গাড়িবহর আটকা বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ভারতে স্বাগত জানাতে অধীর আগ্রহে অপেক্ষা কর‌ছি- ভারতীয় হাইকমিশনার চট্টগ্রাম নগরের সদরঘাটে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ১ ব্যস্ততার মাঝেও বন্যাদুর্গতদের পাশে সালমান খান এমপিও শিক্ষকদের স্থানীয় নির্বাচনের সুযোগ চায় জামায়াত বিএনপি-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি হবিগঞ্জে ঘিরে ১৪৪ ধারা জারি হরমুজ প্রণালি ভাগ করতে চায় ওমান, প্রত্যাখ্যান ইরানের কুমিল্লায় সীমান্ত থেকে উদ্ধারকৃত ৫২ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি ৩২ দলের টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রক্রিয়া যেভাবে শুরু করছে আইসিসি

আমির খানকে হত্যার হুমকি

বিনোদন ডেস্কঃ বলিউডে একের পর এক মৃত্যুর হুমকি আর গ্যাংস্টারদের নজর যেন কিছুতেই পিছু ছাড়ছে না। সালমান খানের পর এবার হুমকির নিশানায় আমির খান। তথাকথিত ‘লাভ জিহাদ’ প্রচারের অদ্ভুত অভিযোগ এনে নেটদুনিয়ায় পোস্ট ও ভয়েস নোটের মাধ্যমে সোজা মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে এই তারকাকে। কুখ্যাত লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের নাম জড়িয়ে ভেসে আসা এই হুমকিতে তোলপাড় শুরু হয়েছে বলিপাড়ায়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি পোস্ট এবং সঙ্গে থাকা ভয়েস নোটে  দাবি করা হয়েছে, আমির খান নাকি ‘লাভ জিহাদ’কে উৎসাহিত করছেন। আর সেই কারণেই তাকে এর চরম মূল্য চোকাতে হবে! বার্তায় আরজু বিষ্ণোই এবং টাইসন বিষ্ণোই নামের দুই ব্যক্তি নিজেদের লরেন্স বিষ্ণোই গোষ্ঠীর সদস্য বলে পরিচয় দিয়েছে।

তবে ছড়ানো এই হুমকি বার্তাটির সত্যতা কতটুকু, তা নিয়ে এখনো নিশ্চিত হতে পারেনি কেউ। হুমকি পাওয়ার খবরে নড়েচড়ে বসেছে মুম্বাই পুলিশ। পুরো বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছেন তারা। এ বিষয়ে মুম্বাই পুলিশের কমিশনার দেবেন ভারতী বলেন, ‘সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া পোস্ট ও ভয়েস নোটের সত্যতা খতিয়ে দেখা হচ্ছে।’

তিনি আরও জানান, এখন পর্যন্ত আমির খান বা তার টিম থেকে কোনো আনুষ্ঠানিক অভিযোগ জানানো হয়নি। তবে বিষয়টি স্পর্শকাতর হওয়ায় পুলিশ ইতিমধ্যেই তদন্তে নেমেছে।

মহারাষ্ট্রের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী (শহর) যোগেশ কদম এ প্রসঙ্গে জানান, পুলিশ পুরো বিষয়টি স্বতঃপ্রণোদিত হয়েই খতিয়ে দেখছে। অভিনেতা এই মুহূর্তে বিদেশে অবস্থান করায় তিনি দেশে ফেরা মাত্রই তার সঙ্গে যোগাযোগ করা হবে। পরিস্থিতি বিবেচনায় আমিরের নিরাপত্তা আরও বাড়ানো হবে কি না, তা পর্যালোচনার টেবিলে রয়েছে।

উল্লেখ্য, লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের থেকে এর আগেও একাধিকবার প্রাণনাশের হুমকি পেয়েছেন বলিউড ভাইজান সলমন খান। এবার সেই একই গ্যাংয়ের ছায়া আমিরের মাথার ওপর এসে পড়ায় চরম উদ্বেগ দেখা দিয়েছে ভক্তদের মনে।