বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ শিরোনাম :
জুলাই পদযাত্রায় অংশ নিতে সিলেটে পৌঁছেছেন এনসিপির নেতারা শেখ হাসিনা ফিরলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে : আইনমন্ত্রী তিনজন প্রতিবন্ধী ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী আমির খানকে হত্যার হুমকি ‘বিরতি’ ভেঙে ফের ইরানে হামলা শুরু মার্কিন বাহিনীর তিন দিনের সফরে আজ ঢাকায় আসছেন ট্রা‌ম্পের বিশেষ দূত সার্জিও গর স্কাউটিং কে গতিশীল করতে আমি সর্বাত্নক সহযোগীতা করবো…. গাজালা পারভীন রুহী। মালয়েশিয়া থেকে ৫ হাজার রোহিঙ্গা ফেরত নিচ্ছে মিয়ানমার শাপলা চত্বরে হত্যাযজ্ঞের মামলায় লতিফ সিদ্দিকীকে গুলশান থেকে গ্রেপ্তার শ্রীমঙ্গলে পুলিশের সঙ্গে হাসনাত-নাসীরুদ্দীনের ধাক্কাধাক্কি,এনসিপির গাড়িবহর আটকা বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ভারতে স্বাগত জানাতে অধীর আগ্রহে অপেক্ষা কর‌ছি- ভারতীয় হাইকমিশনার চট্টগ্রাম নগরের সদরঘাটে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ১ ব্যস্ততার মাঝেও বন্যাদুর্গতদের পাশে সালমান খান এমপিও শিক্ষকদের স্থানীয় নির্বাচনের সুযোগ চায় জামায়াত বিএনপি-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি হবিগঞ্জে ঘিরে ১৪৪ ধারা জারি

জুলাই পদযাত্রায় অংশ নিতে সিলেটে পৌঁছেছেন এনসিপির নেতারা

নিজস্ব প্রতিবেদকঃ জুলাই পদযাত্রা কর্মসূচিতে অংশ নিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতারা সিলেটে পৌঁছেছেন।

বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুর সোয়া ১২টার দিকে দক্ষিণ সুরমার পারাইচক বাইপাস এলাকায় পৌঁছালে দলীয় নেতা-কর্মীরা ফুলেল শুভেচ্ছা দিয়ে তাদের স্বাগত জানান।

সফরে অংশ নেওয়া কেন্দ্রীয় নেতাদের মধ্যে রয়েছেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, কেন্দ্রীয় নেতা ডা. মিতুসহ অন্য নেতারা।

হবিগঞ্জে সাম্প্রতিক হামলা ও সংঘর্ষের ঘটনার পর এই সফরকে ঘিরে সিলেটে নিরাপত্তা জোরদার করেছে প্রশাসন। গুরুত্বপূর্ণ স্থান ও কর্মসূচিস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি জেলার কয়েকটি উপজেলায় বিজিবিও মোতায়েন রয়েছে।

এনসিপির দলীয় সূত্রে জানা যায়, কেন্দ্রীয় নেতারা এসব কর্মসূচিতে অংশ নিয়ে জুলাই আন্দোলনে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ, স্থানীয় নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় এবং জুলাই আন্দোলনের বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্য দেবেন।

এনসিপির সিলেট মহানগরের আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুর রহমান আফজল বলেন, কেন্দ্রীয় নেতাদের ২ দিনের সফর উপলক্ষে বিভাগের বিভিন্ন উপজেলায় ধারাবাহিক কর্মসূচি নেওয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে গোলাপগঞ্জ উপজেলায় জুলাই আন্দোলনের শহীদ পরিবারের সদস্যদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। এরপর বিকেল ৩টায় কানাইঘাট এবং সন্ধ্যা ৭টায় ওসমানীনগরে জুলাই পদযাত্রা অনুষ্ঠিত হবে।

তিনি আরও জানান, শুক্রবার বিকেল ৩টায় কোম্পানীগঞ্জ, বিকেল ৫টায় গোয়াইনঘাট এবং সন্ধ্যা ৭টায় জৈন্তাপুরে পর্যায়ক্রমে জুলাই পদযাত্রা কর্মসূচি অনুষ্ঠিত হবে।