শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ শিরোনাম :
রপ্তানি নীতিতে বড় পরিবর্তন, ফ্রিল্যান্সার ও ই-কমার্স ব্যবসায় সুখবর বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা নিতে রাজি মিয়ানমার- বলেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এবার সিলেটে এনসিপির গাড়িবহরে হামলা জুলাই আন্দোলনে শহীদদের আত্মত্যাগ বৃথা যাবে না : মির্জা ফখরুল জুলাই পদযাত্রায় অংশ নিতে সিলেটে পৌঁছেছেন এনসিপির নেতারা শেখ হাসিনা ফিরলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে : আইনমন্ত্রী তিনজন প্রতিবন্ধী ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী আমির খানকে হত্যার হুমকি ‘বিরতি’ ভেঙে ফের ইরানে হামলা শুরু মার্কিন বাহিনীর তিন দিনের সফরে আজ ঢাকায় আসছেন ট্রা‌ম্পের বিশেষ দূত সার্জিও গর স্কাউটিং কে গতিশীল করতে আমি সর্বাত্নক সহযোগীতা করবো…. গাজালা পারভীন রুহী। মালয়েশিয়া থেকে ৫ হাজার রোহিঙ্গা ফেরত নিচ্ছে মিয়ানমার শাপলা চত্বরে হত্যাযজ্ঞের মামলায় লতিফ সিদ্দিকীকে গুলশান থেকে গ্রেপ্তার শ্রীমঙ্গলে পুলিশের সঙ্গে হাসনাত-নাসীরুদ্দীনের ধাক্কাধাক্কি,এনসিপির গাড়িবহর আটকা বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ভারতে স্বাগত জানাতে অধীর আগ্রহে অপেক্ষা কর‌ছি- ভারতীয় হাইকমিশনার

রপ্তানি নীতিতে বড় পরিবর্তন, ফ্রিল্যান্সার ও ই-কমার্স ব্যবসায় সুখবর

জ্যেষ্ঠ প্রতিবেদকঃ দেশের আন্তর্জাতিক বাণিজ্য, রপ্তানি কার্যক্রম এবং বৈদেশিক মুদ্রা দেশে আনার প্রক্রিয়া আরও সহজ ও আধুনিক করতে নতুন নীতিমালা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। ডিজিটাল বাণিজ্য সম্প্রসারণ, ফ্রিল্যান্সিং ও ই-কমার্স খাতকে উৎসাহ দেওয়া এবং ব্যবসায়ীদের জন্য আর্থিক সুবিধা বাড়ানোর লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) জারি হওয়া এক সার্কুলারে কেন্দ্রীয় ব্যাংক রপ্তানি ও বৈদেশিক লেনদেনসংক্রান্ত হালনাগাদ নির্দেশনা প্রকাশ করে। নতুন নীতিমালা আগামী ২৯ জুলাই ২০২৭ পর্যন্ত কার্যকর থাকবে।

১৬টি অধ্যায়ে সাজানো এ নীতিমালায় আন্তর্জাতিক বাণিজ্যে ডিজিটাল প্রক্রিয়ার ব্যবহার বাড়ানো, কাগজভিত্তিক আনুষ্ঠানিকতা কমানো এবং দ্রুত সেবা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

প্রথমবারের মতো ফ্রিল্যান্সার, সফটওয়্যার ও অন্যান্য অনলাইন সেবাদানকারীদের জন্য পৃথক নির্দেশনা অন্তর্ভুক্ত করা হয়েছে। এর ফলে বিদেশি ক্রেতাদের কাছ থেকে অর্জিত আয় দ্রুত ও সহজে দেশে আনার সুযোগ আরও বাড়বে।

এ ছাড়া ব্যবসায়ীদের অর্থায়ন সহজ করতে নতুন ধরনের ট্রেড ফাইন্যান্স সুবিধা যুক্ত করা হয়েছে। একই সঙ্গে বিদ্যমান প্রয়োজনীয় সুবিধাগুলোও বহাল রাখা হয়েছে, যাতে রপ্তানিমুখী ব্যবসা আরও গতিশীল হয়।