রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ শিরোনাম :
সরকারে আসছেন বলে কাউকে গরম দেখাবেন না- মির্জা ফখরুল জুলাইয়ে এলো ৩৫ হাজার কোটি টাকার রেমিট্যান্স অস্ট্রেলিয়ায় লেভেল-২ কোচিং কোর্স সম্পন্ন করলেন ইমরুল কায়েস ১২ কেজির এলপিজির দাম বাড়ল ৭০ টাকা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকার চারপাশে নৌপথ চালু নিয়ে সভা দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত করা হবে- স্বাস্থ্য প্রতিমন্ত্রী মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের জরুরি নির্দেশনা,দেশ ছাড়তে প্রস্তুতি নিন বেশি দামে সার বিক্রি করলে লাইসেন্স বাতিল : কৃষিমন্ত্রী রপ্তানি নীতিতে বড় পরিবর্তন, ফ্রিল্যান্সার ও ই-কমার্স ব্যবসায় সুখবর বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা নিতে রাজি মিয়ানমার- বলেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এবার সিলেটে এনসিপির গাড়িবহরে হামলা জুলাই আন্দোলনে শহীদদের আত্মত্যাগ বৃথা যাবে না : মির্জা ফখরুল জুলাই পদযাত্রায় অংশ নিতে সিলেটে পৌঁছেছেন এনসিপির নেতারা শেখ হাসিনা ফিরলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে : আইনমন্ত্রী তিনজন প্রতিবন্ধী ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

সরকারে আসছেন বলে কাউকে গরম দেখাবেন না- মির্জা ফখরুল

ঠাকুরগাঁও  প্রতিনিধিঃ বিএনপির মহাসচিব এবং স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর নেতাকর্মীদের উদ্দেশে বলেছেন, ভালো কাজ দিয়ে মানুষের মন জয় করতে হবে। সরকারে আসছেন বলে কাউকে গরম দেখাবেন, কারও কাছ থেকে জোড় করে কিছু নেবেন- এটা যেন না হয়। দাম্ভিকতা আল্লাহ পছন্দ করেন না, সীমালংঘনও পছন্দ করেন না। আমরা যেন সবাই মানুষের কাজের জন্য এগিয়ে যাই, আমরা যেন বিনয়ী হই। মানুষের বিপদে সাহায্য করি।

রোববার (২ আগস্ট) বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর সিদ্দিকীয়া বিশ্ব ইসলাম মিশনে আলোচোনা সভায় তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, একটি দল ধর্মের নামে রাজনীতি করে। এই যে ধর্মের নামে মানুষকে বিভ্রান্ত করা এটা বোধ হয় ঠিক না। এতে করে মানুষ বিভ্রান্ত হয়। ধর্মে একটা খুব সেনসিটিভ জিনিস মানুষের। বুকের কাছের জিনিস। ওটার নাম বললে আমরা দুর্বল হয়ে যাই। কিন্তু সবসময় কি ঠিক কাজ করে ওই দলটা।

তিনি বলেন, ধর্ম যার যার, রাষ্ট্র সবার। সবার রাষ্ট্র। এখানে সকলের সমান অধিকার রয়েছে। হিন্দু-মুসলিম, খ্রিস্টান-বৌদ্ধ। আমরা কাজ করতে চাই। আমরা মানুষের কল্যাণ করতে চাই। একদিকে অবকাঠামো করতে চাই, অন্যদিকে আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করতে চাই। আল্লাহ যতদিন সুস্থ রাখবেন, ততদিন আপনাদের সঙ্গে থেকেই কাজ করতে চাই।