মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ শিরোনাম :
বিদ্যুৎ-গ্যাস সংকট নিয়ে অজুহাতের মাধ্যমে দায়িত্ব এড়াতে চাই না- প্রধানমন্ত্রী রাজধানীর তিন শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদল-ছাত্রশিবির ছাত্রশিবিরের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ দিল্লিতে হাসিনার গণমাধ্যমে ভাষণ নিয়ে যা বলছে ভারত জবিতে সংঘর্ষের পর হাসপাতালেও ফের হামলা, আহত ৫০ জনের বেশি প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে মার্কিন নৌবহর কমান্ডারের সৌজন্য সাক্ষাৎ বিনিয়োগ ও বাংলাদেশ থেকে দক্ষ শ্রমিক নিতে আগ্রহী সৌদি অবশেষে বিয়ে করছেন রোনালদো, কবে-কোথায়? আলজাজিরাকে নিষিদ্ধ করল পাকিস্তান, অভিযোগ ‘হলুদ সাংবাদিকতা’ আদালতের নির্দেশনা অনুযায়ী কোন গণমাধ্যম যেন শেখ হাসিনার বক্তব্য প্রচার না করলে ব্যবস্থা- প্রধানমন্ত্রীর উপদেষ্টা এনবিআরের দ্বিতীয় রাজস্ব সম্মেলন ১৮ আগস্ট, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ৫ আগস্ট ‘জুলাই গণ–অভ্যুত্থান দিবস-২০২৬’ উপলক্ষ্যে দেশজুড়ে র‌্যাবের বিশেষ নিরাপত্তা জোরদার রাশিয়া-ইউক্রেনের পাল্টাপাল্টি হামলায় একদিনে নিহত ২৬ কুমিল্লার বরুড়ায় পরিত্যক্ত অবস্থায় ১৮ বস্তা ফেনসিডিল উদ্ধার এলাকায় মাদক, ইভটিজিং,বাল্যবিবাহ, জুয়া এবং কিশোর গ্যাং নির্মূলের লক্ষ্যে জরুরী আলোচনা ও পরামর্শ সভা বন্যাদুর্গত তিন উপজেলার খোঁজ নিতে চট্টগ্রামে যাচ্ছেন প্রধানমন্ত্রী

তিস্তা মহাপরিকল্পনা ও অর্থনৈতিক করিডর উদ্যোগ বাস্তবায়নে আশাবাদী চীনের রাষ্ট্রদূত

নিজস্ব প্রতিবেদকঃ তিস্তা মহাপরিকল্পনা, চীন-মিয়ানমার-বাংলাদেশ অর্থনৈতিক করিডরসহ যৌথ উন্নয়ন উদ্যোগ বাস্তবায়ন নিয়ে আশাবাদ ব্যক্ত ক‌রে‌ছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

সোমবার (৩ আগস্ট) বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) মিলনায়তনে অনুষ্ঠিত ‘কম্পারেটিভ গভার্নেন্স ফোরাম-২০২৬’ শীর্ষক যৌথ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে এ প্রত্যাশার কথা জানান তিনি।

ইয়াও ওয়েন বলেন, জুন মাসে প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফর ছিল দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে একটি ঐতিহাসিক মাইলফলক। ওই সফরে বাংলাদেশ ও চীন দ্বিপক্ষীয় কৌশলগত সহযোগিতা আরও এগিয়ে নেওয়ার অঙ্গীকার করেছে।

চীনের রাষ্ট্রদূত বলেন, তিস্তা মহাপরিকল্পনা, চীন-মিয়ানমার-বাংলাদেশ অর্থনৈতিক করিডর এবং অন্যান্য যৌথ উন্নয়ন উদ্যোগের বাস্তবায়ন নিয়ে চীন আশাবাদী। আগামী দিনে এসব প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে দুই দেশের কৌশলগত সহযোগিতা আরও জোরদার হবে।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরও বক্তব্য দেন এবং স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ বিআইআইএসএসের মহাপরিচালক মেজর জেনারেল আ স ম রিদওয়ানুর রহমান।