মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ শিরোনাম :
বিদ্যুৎ-গ্যাস সংকট নিয়ে অজুহাতের মাধ্যমে দায়িত্ব এড়াতে চাই না- প্রধানমন্ত্রী রাজধানীর তিন শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদল-ছাত্রশিবির ছাত্রশিবিরের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ দিল্লিতে হাসিনার গণমাধ্যমে ভাষণ নিয়ে যা বলছে ভারত জবিতে সংঘর্ষের পর হাসপাতালেও ফের হামলা, আহত ৫০ জনের বেশি প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে মার্কিন নৌবহর কমান্ডারের সৌজন্য সাক্ষাৎ বিনিয়োগ ও বাংলাদেশ থেকে দক্ষ শ্রমিক নিতে আগ্রহী সৌদি অবশেষে বিয়ে করছেন রোনালদো, কবে-কোথায়? আলজাজিরাকে নিষিদ্ধ করল পাকিস্তান, অভিযোগ ‘হলুদ সাংবাদিকতা’ আদালতের নির্দেশনা অনুযায়ী কোন গণমাধ্যম যেন শেখ হাসিনার বক্তব্য প্রচার না করলে ব্যবস্থা- প্রধানমন্ত্রীর উপদেষ্টা এনবিআরের দ্বিতীয় রাজস্ব সম্মেলন ১৮ আগস্ট, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ৫ আগস্ট ‘জুলাই গণ–অভ্যুত্থান দিবস-২০২৬’ উপলক্ষ্যে দেশজুড়ে র‌্যাবের বিশেষ নিরাপত্তা জোরদার রাশিয়া-ইউক্রেনের পাল্টাপাল্টি হামলায় একদিনে নিহত ২৬ কুমিল্লার বরুড়ায় পরিত্যক্ত অবস্থায় ১৮ বস্তা ফেনসিডিল উদ্ধার এলাকায় মাদক, ইভটিজিং,বাল্যবিবাহ, জুয়া এবং কিশোর গ্যাং নির্মূলের লক্ষ্যে জরুরী আলোচনা ও পরামর্শ সভা বন্যাদুর্গত তিন উপজেলার খোঁজ নিতে চট্টগ্রামে যাচ্ছেন প্রধানমন্ত্রী

রাজধানীর তিন শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদল-ছাত্রশিবির ছাত্রশিবিরের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদকঃ রাজধানীর জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ ও ঢাকা আলিয়া মাদ্রাসায় ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতা-কর্মীদের মধ্যে পৃথকভাবে সংঘর্ষ, ধাওয়া-পাল্টাধাওয়া ও উত্তেজনার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত পৃথক সময়ে এসব ঘটনা ঘটে। ঢাকা কলেজে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ছাত্রশিবিরের একটি আলোচনা সভাকে কেন্দ্র করে দুই সংগঠনের নেতা-কর্মীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে হামলার অভিযোগ করেছে। সংঘর্ষের পর ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি বিরাজ করে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়েও দুই ছাত্রসংগঠনের নেতা-কর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এতে কয়েকজন আহত হন। তাঁদের মধ্যে কয়েকজন প্রাথমিক চিকিৎসা নেন বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

অন্যদিকে ঢাকা আলিয়া মাদ্রাসায় হলের আসন (সিট) দখলকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতা-কর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের কয়েকজন আহত হন। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে দুই পক্ষের মাঝখানে পুলিশ অবস্থান নেয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, ঢাকা কলেজ ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে আহত তিন শিক্ষার্থী হাসপাতালে এসে প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে যান। এ ছাড়া আলিয়া মাদ্রাসা এলাকা থেকে আহত অবস্থায় ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. সানাউল্লাহকে হাসপাতালে আনা হয়। তাঁর শারীরিক অবস্থা গুরুতর বলে হাসপাতাল সূত্র জানিয়েছে।

এদিকে রাজধানীর শিক্ষা বোর্ডের সামনে লালবাগ থানা ছাত্রদলের সদস্যসচিব ও ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের যুগ্ম সম্পাদক নেছারুদ্দীন রাব্বির ওপর হামলার অভিযোগ করেছে ছাত্রদল। এ ঘটনায় সানাউল্লাহ আহত হন বলে সংগঠনটির দাবি।