শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ শিরোনাম :
প্রথম শ্রেণিতে ভর্তি লটারিতে, পরীক্ষা হবে দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন, তফসিল ঘোষণা অস্ট্রেলিয়াতে দলের ব্যর্থতার দিনে মিরাজের সেঞ্চুরি সচিবালয় অভিমুখে ১১ দলীয় ঐক্যের পদযাত্রা আটকে দিল পুলিশ ঢাকার চারপাশের নদীদূষণ ঠেকাতে কর্মপরিকল্পনার নির্দেশ প্রধানমন্ত্রীর জুলাই গণঅভ্যুত্থানের তথ্যচিত্রে ‘ত্রুটি’র বিষয়ে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের দুঃখ প্রকাশ পর্তুগালে প্রথমবার ওষুধ রপ্তানি শুরু করল রেনাটা হরমুজ প্রণালি নিয়ে ওমানের সঙ্গে চুক্তি চূড়ান্ত পর্যায়ে: ইরান শেখ হাসিনাকে দিল্লিতে গণমাধ্যমে কথা বলার সুযোগ করে দেওয়ায় ক্ষুব্ধ ঢাকা জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে মনোহরগঞ্জে জামায়াতের গণমিছিল ও সমাবেশ ফের পাহাড় ধস, প্রাণ হারাল রোহিঙ্গা শিশু ইরান যুদ্ধে মার্কিন ‘প্রায় সব’ ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ব্যবস্থা শেষ ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য- প্রধানমন্ত্রী জাপানের বিরুদ্ধে ‘সামরিক পদক্ষেপের’ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার ডকুমেন্টারিতে খালেদা জিয়া ও আবু সাঈদের ছবি না থাকায় ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির আক্ষেপ

ফের পাহাড় ধস, প্রাণ হারাল রোহিঙ্গা শিশু

কক্সবাজার প্রতিনিধিঃ কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের তাজনিমারখোলা ১৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে নুনুশি (৭) নামে এক রোহিঙ্গা শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (৫ আগস্ট) দুপুরে ক্যাম্প-১৩-এর এফ-৫ ব্লকে এ দুর্ঘটনা ঘটে।

টানা বৃষ্টির মধ্যে পাহাড়ের ঢাল থেকে হঠাৎ মাটি ও পাথর ধসে শিশুটির ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত নুনুশি ক্যাম্প-১৩-এর এফ-৫ ব্লকের বাসিন্দা জামাত হোসেনের ছেলে।

রোহিঙ্গা ক্যাম্পের আইনশৃঙ্খলার দায়িত্বে নিয়োজিত ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) ভারপ্রাপ্ত অধিনায়ক মোহাম্মদ রিয়াজ উদ্দিন আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত রাত থেকে টানা অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে ক্যাম্প এলাকার বিভিন্ন পাহাড়ি ঢাল ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। এতে ক্যাম্প-১৩-এর এফ-৫ ব্লকে পাহাড় ধসের ঘটনায় নুনুশি নামে সাত বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। দুর্ঘটনার পরপরই এপিবিএন সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সঙ্গে উদ্ধার কার্যক্রমে অংশ নেন। পরিস্থিতি পর্যবেক্ষণের পর ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারী পরিবারগুলোকে সতর্ক থাকতে এবং প্রয়োজন হলে নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানানো হয়েছে।

বর্ষা মৌসুমে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে পাহাড় ধসের ঝুঁকি বেড়ে যায়। টানা বৃষ্টিতে পাহাড়ের ঢাল দুর্বল হয়ে পড়ায় প্রায়ই প্রাণহানির ঘটনা ঘটে। গত মাসেও পাহাড় ধসের ঘটনায় কমপক্ষে ১৯ জন রোহিঙ্গার প্রাণহানির ঘটনা ঘটেছে।

তাই ঝুঁকিপূর্ণ বসতি থেকে বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া এবং প্রতিরোধমূলক ব্যবস্থা জোরদারের ওপর গুরুত্বারোপ করছেন সংশ্লিষ্টরা।