শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ শিরোনাম :
প্রথম শ্রেণিতে ভর্তি লটারিতে, পরীক্ষা হবে দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন, তফসিল ঘোষণা অস্ট্রেলিয়াতে দলের ব্যর্থতার দিনে মিরাজের সেঞ্চুরি সচিবালয় অভিমুখে ১১ দলীয় ঐক্যের পদযাত্রা আটকে দিল পুলিশ ঢাকার চারপাশের নদীদূষণ ঠেকাতে কর্মপরিকল্পনার নির্দেশ প্রধানমন্ত্রীর জুলাই গণঅভ্যুত্থানের তথ্যচিত্রে ‘ত্রুটি’র বিষয়ে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের দুঃখ প্রকাশ পর্তুগালে প্রথমবার ওষুধ রপ্তানি শুরু করল রেনাটা হরমুজ প্রণালি নিয়ে ওমানের সঙ্গে চুক্তি চূড়ান্ত পর্যায়ে: ইরান শেখ হাসিনাকে দিল্লিতে গণমাধ্যমে কথা বলার সুযোগ করে দেওয়ায় ক্ষুব্ধ ঢাকা জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে মনোহরগঞ্জে জামায়াতের গণমিছিল ও সমাবেশ ফের পাহাড় ধস, প্রাণ হারাল রোহিঙ্গা শিশু ইরান যুদ্ধে মার্কিন ‘প্রায় সব’ ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ব্যবস্থা শেষ ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য- প্রধানমন্ত্রী জাপানের বিরুদ্ধে ‘সামরিক পদক্ষেপের’ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার ডকুমেন্টারিতে খালেদা জিয়া ও আবু সাঈদের ছবি না থাকায় ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির আক্ষেপ

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য- প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদকঃ ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হতাহতদের পরিবারের শোকাহত সদস্যদের আশ্বস্ত করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আইনের যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য উপায়ে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে সংঘটিত প্রতিটি হত্যাকাণ্ডের বিচার হবে।

তিনি বলেন, বর্তমান সরকার মনে করে আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্যই প্রতিটি অপরাধের বিচার হওয়া অত্যন্ত জরুরি। বিগত ১৭ বছর এবং জুলাই আন্দোলনে যে মানুষগুলো শহীদ হয়েছেন এবং গুম-খুনের শিকার হয়েছেন, তাদের নামে নিজেদের এলাকায় যেকোনো একটি প্রতিষ্ঠানের নামকরণের সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার।

বুধবার (৫ আগস্ট) সকালে রাজধানীর শেরে বাংলা নগরে অবস্থিত জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের আনুষ্ঠানিক উদ্বোধন শেষে  ‘জুলাই ৩৬’ শীর্ষক আলোচনা সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান এসব কথা বলেন।

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘দেশের গণতন্ত্রকামী জনগণ আশা করে এই জাদুঘর কোনো একটি দল, গোষ্ঠী বা ব্যক্তির একক রাজনৈতিক ভাষ্য প্রতিষ্ঠার স্থান হবে না। ২০২৪ সালের গণঅভ্যুত্থান কোনো একক ব্যক্তি, গোষ্ঠী কিংবা দলের নয়। এই অভ্যুত্থানের মহানায়ক বাংলাদেশের গণতন্ত্রকামী জনগণ।’