স্পোর্টস ডেস্কঃ অস্ট্রেলিয়ার ফাস্ট বোলিং বিভাগে বড় ধাক্কা লাগল। পেস বোলিং অলরাউন্ডার মাইকেল নেসার ব্রিসবেনে অনুশীলনের সময় কাফ ইনজুরিতে কয়েক সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে গেলেন।
বাংলাদেশের বিপক্ষে দুই টেস্টের সিরিজের দলে ছিলেন না নেসার। জশ হ্যাজেলউড মাঠে ফেরায় দলে তার জায়গা হয়নি। কিন্তু প্রয়োজন পড়লে তার ডাক পড়তো মূল দলে। রিজার্ভ দলে ছিলেন তিনি।
অস্ট্রেলিয়া দলের এক মুখপাত্র বলেছেন, কাফ স্ট্রেইন নেসারকে কয়েক সপ্তাহের জন্য অনুশীলন ও খেলা থেকে দূরে রাখবে। তবে দক্ষিণ আফ্রিকা সফরের জন্য পূর্ণ ফিটনেস ফিরে পাওয়ার আশা এই পেস বোলিং অলরাউন্ডারের।
বাংলাদেশের বিপক্ষে সিরিজের পর সেপ্টেম্বরের শেষ দিকে দক্ষিণ আফ্রিকা সফর করবে অস্ট্রেলিয়া। তিন ওয়ানডে সিরিজ শেষ হবে ৩০ সেপ্টেম্বর। তারপর তিন ম্যাচের টেস্ট সিরিজ শুরু হবে ৯ অক্টোবর থেকে।