শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ শিরোনাম :
প্রথম শ্রেণিতে ভর্তি লটারিতে, পরীক্ষা হবে দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন, তফসিল ঘোষণা অস্ট্রেলিয়াতে দলের ব্যর্থতার দিনে মিরাজের সেঞ্চুরি সচিবালয় অভিমুখে ১১ দলীয় ঐক্যের পদযাত্রা আটকে দিল পুলিশ ঢাকার চারপাশের নদীদূষণ ঠেকাতে কর্মপরিকল্পনার নির্দেশ প্রধানমন্ত্রীর জুলাই গণঅভ্যুত্থানের তথ্যচিত্রে ‘ত্রুটি’র বিষয়ে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের দুঃখ প্রকাশ পর্তুগালে প্রথমবার ওষুধ রপ্তানি শুরু করল রেনাটা হরমুজ প্রণালি নিয়ে ওমানের সঙ্গে চুক্তি চূড়ান্ত পর্যায়ে: ইরান শেখ হাসিনাকে দিল্লিতে গণমাধ্যমে কথা বলার সুযোগ করে দেওয়ায় ক্ষুব্ধ ঢাকা জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে মনোহরগঞ্জে জামায়াতের গণমিছিল ও সমাবেশ ফের পাহাড় ধস, প্রাণ হারাল রোহিঙ্গা শিশু ইরান যুদ্ধে মার্কিন ‘প্রায় সব’ ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ব্যবস্থা শেষ ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য- প্রধানমন্ত্রী জাপানের বিরুদ্ধে ‘সামরিক পদক্ষেপের’ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার ডকুমেন্টারিতে খালেদা জিয়া ও আবু সাঈদের ছবি না থাকায় ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির আক্ষেপ

অস্ট্রেলিয়াতে দলের ব্যর্থতার দিনে মিরাজের সেঞ্চুরি

ক্রীড়া প্রতিবেদকঃ ২০০৩ সালের পর প্রথমবার অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ খেলতে গিয়েছে বাংলাদেশ। মূল ম্যাচের আগে তারা একমাত্র প্রস্তুতি ম্যাচে নেমেছে। তবে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের মুখোমুখি হয়েই অভিজ্ঞ মুশফিক-শান্তদের কঠিন চ্যালেঞ্জে পড়তে হলো। যদিও তাদের বিপক্ষে অজিদের একাদশে জাতীয় দলে খেলা ক্রিকেটার আছেন স্রেফ দুজন। বাংলাদেশের পক্ষে সান্ত্বনা বলতে কেবল মেহেদি হাসান মিরাজের সেঞ্চুরি।

আজ (বৃৃহস্পতিবার) ডারউইনে প্রস্তুতি ম্যাচে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন নাজমুল হোসেন শান্ত। মিরাজের সেঞ্চুরির সুবাদে ৭৫.৫ ওভারে অলআউট হওয়া বাংলাদেশের সংগ্রহ ২৬৩ রান। তিনি শেষ পর্যন্ত ১০৯ রানে অপরাজিত ছিলেন। এ ছাড়া শান্ত ৩৭ এবং সাদমান ইসলাম করেন ৩১ রান।

এর আগে ব্যাট করতে নেমে বাংলাদেশকে ভালো শুরু দিতে পারেননি ওপেনাররা। বিশেষত তানজিদ হাসান তামিম ব্যক্তিগত রানের খাতা খোলার আগেই দলীয় ৭ রানে ফেরেন। ৮টি বল মোকাবিলার পর হ্যানো জ্যাকবসের বলে স্যাম কন্সটাসের তালুবন্দী হয়ে। আরেক ওপেনার সাদমানকেও শিকার করেন কোরি রকিচোলি। ৪৭ বলে ৩১ রান করে সাজঘরে ফিরে যান এই ওপেনার।

অভিজ্ঞ ব্যাটার মুমিনুল হকও মাত্র ১৬ রান করেই আউট হন রকিচোলির বলে। ৪ বল মোকাবিলায় মুশফিকুর রহিমও রানের খাতা খুলতে পারেননি। তিনিও উইকেট দিয়েছেন ২৮ বছর বয়সী এই অফস্পিনারকে। ফলে মধ্যাহ্ন বিরতির আগে বাংলাদেশ ৭৮ রান তুলতেই ৪ উইকেট হারিয়ে বসে। পরে জুটি গড়ার চেষ্টা করেন নাজমুল হোসেন শান্ত এবং অমিত হাসান। তবে অমিত ১৫ এবং শান্ত ৩৭ রানে বিদায় নেন।

এরপর সৌম্য সরকারও আউট হয়েছেন ব্যক্তিগত ১৬ রানে। যদিও একপ্রান্ত আগলে রেখে ব্যাট করে যান মেহেদী হাসান মিরাজ। অন্যপ্রান্তে আসা-যাওয়ার মিছিল শুরু হয়। মিরাজ শেষ পর্যন্ত ১৪১ বলে ১১ চার ও ৪ ছক্কায় ১০৯ রানে অপরাজিত ছিলেন। তবে অপরপ্রান্তের উইকেটের খাতা শেষ হয়ে ২৬৩ রানে গুটিয়ে যায় বাংলাদেশ।

অস্ট্রেলিয়া একাদশের পক্ষে রকিচেলি একাই ৬ উইকেট নিয়েছেন। আরও চার বোলার নেন ১টি করে উইকেট। তাদের কারোরই আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়নি।