শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ শিরোনাম :
প্রথম শ্রেণিতে ভর্তি লটারিতে, পরীক্ষা হবে দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন, তফসিল ঘোষণা অস্ট্রেলিয়াতে দলের ব্যর্থতার দিনে মিরাজের সেঞ্চুরি সচিবালয় অভিমুখে ১১ দলীয় ঐক্যের পদযাত্রা আটকে দিল পুলিশ ঢাকার চারপাশের নদীদূষণ ঠেকাতে কর্মপরিকল্পনার নির্দেশ প্রধানমন্ত্রীর জুলাই গণঅভ্যুত্থানের তথ্যচিত্রে ‘ত্রুটি’র বিষয়ে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের দুঃখ প্রকাশ পর্তুগালে প্রথমবার ওষুধ রপ্তানি শুরু করল রেনাটা হরমুজ প্রণালি নিয়ে ওমানের সঙ্গে চুক্তি চূড়ান্ত পর্যায়ে: ইরান শেখ হাসিনাকে দিল্লিতে গণমাধ্যমে কথা বলার সুযোগ করে দেওয়ায় ক্ষুব্ধ ঢাকা জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে মনোহরগঞ্জে জামায়াতের গণমিছিল ও সমাবেশ ফের পাহাড় ধস, প্রাণ হারাল রোহিঙ্গা শিশু ইরান যুদ্ধে মার্কিন ‘প্রায় সব’ ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ব্যবস্থা শেষ ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য- প্রধানমন্ত্রী জাপানের বিরুদ্ধে ‘সামরিক পদক্ষেপের’ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার ডকুমেন্টারিতে খালেদা জিয়া ও আবু সাঈদের ছবি না থাকায় ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির আক্ষেপ

ঢাকার চারপাশের নদীদূষণ ঠেকাতে কর্মপরিকল্পনার নির্দেশ প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদকঃ রাজধানী ঢাকার চারপাশের নদীদূষণ রোধে কর্মপরিকল্পনা তৈরির নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পর্যায়ক্রমে দেশের সব নদীর পানিদূষণ রোধে উদ্যোগ নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে বুড়িগঙ্গা নদীর পানি ও পরিবেশ রক্ষা-সংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।

দক্ষিণ সিটির প্রশাসক বলেন, দূষণ যেন না বাড়ে, সেজন্য প্রতিটি কারখানায় ইটিপি (এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট) স্থাপনের নির্দেশনা দেওয়া হবে। যারা এ নির্দেশনা মানবে না, তাদের আইনের আওতায় আনা হবে।