শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ শিরোনাম :
আমরা সবাই মিলে দেশকে পুনর্গঠন করতে চাইলে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না: প্রধানমন্ত্রী অবশেষে চলতি সপ্তাহে ভারত সফরে যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ধর্মীয় নেতা ও সেবাকর্মীদের রাষ্ট্রীয় সম্মানীতে ১১০০ কোটি টাকা বরাদ্দ : ধর্মমন্ত্রী প্রধানমন্ত্রী শব্দের আগে ‘মাননীয়’ বা অন্য কোনো সম্মানসূচক শব্দ না লেখার সিদ্ধান্ত, বাস্তবায়ন শুরু বিরোধী দলের নানা আপত্তিতেও র‍্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনে বিল পাস ইউরোপে বাংলাদেশি নাগরিকদের আশ্রয়ের আবেদন বেড়েছে ১৩ শতাংশ দুর্নীতিবাজ যত প্রভাবশালীই হোক, সুষ্ঠু তদন্তের মাধ্যমে আইনের আওতায় আনতে হবে: রাষ্ট্রপতি এশিয়া কাপ হকিতে জাপানের বিপক্ষে লড়াই করে হারল বাংলাদেশ চট্টগ্রামের পাচারের উদ্দেশ্যে কার্গো বোটে স্থানান্তরের সময় ৭০০ বস্তা ইউরিয়া সারসহ ২ দেশের জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করতে হবে : স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বিমানবন্দরে সাত যাত্রীর ব্যাগে পাওয়া গেল সাড়ে ৩৮ লিটার বিদেশি মদ ভার‌তে ব্রিকস স‌ম্মেল‌নে প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নিচ্ছেন না : হুমায়ুন কবির মনোহরগঞ্জে নবাগত ইউএনও রিফাত জাহানের সাথে উপজেলা বিএনপি নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ স্থানীয় সরকার নির্বাচনে যে কোনো দলের বৈধ প্রার্থী অংশ গ্রহণ করতে পারবে অভিনয়ে অনন্য ছিলেন এটিএম শামসুজ্জামান

রাতের খাবারের পর পেট ফাঁপা? কাজে লাগতে পারে এই চা

লাইফস্টাইল ডেস্কঃ আপনার কি রাতের খাবার খাওয়ার পরপরই পেট ফাঁপা লাগে? অবশ্য আপনি একা নন, আমাদের মধ্যে অনেকেরই এমন অভিজ্ঞতা হয়ে থাকে। আপনিও যদি এই সমস্যায় ভুগে থাকেন, তাহলে আপনার জন্য একটি সহজ সমাধান হতে পারে এককাপ চা। তবে আমাদের পরিচিত সাধারণ চা নয়, তৈরি করার উপাদানগুলো একটু ভিন্ন।

এই চা-রান্নাঘরের হাতেগোনা কয়েকটি উপকরণ দিয়েই তৈরি করা হয়। সেজন্য আপনার লাগবে ১টি ছোট দারুচিনি (১-২ ইঞ্চি), ১ সেমি আদা (হালকা থেঁতো করা), ১/৪ চা চামচ মৌরি, ২-৩টি তুলসি পাতা, ১ কাপ পানি। এটি তৈরি করতে সমস্ত উপকরণ পানিতে দিয়ে ফুটিয়ে নিন এবং পাঁচ থেকে সাত মিনিট অল্প আঁচে রেখে তারপর নামিয়ে ছেঁকে পরিবেশন করুন।

কাদের সতর্ক থাকতে হবে?

খাবারের পর হজমে সাহায্য করতে এবং পেট ফাঁপা কমাতে এই চা পান করতে পারেন। যদিও এটিকে উপকারী হিসেবে বিবেচিত, তবে এই পানীয়টি সবার জন্য উপযুক্ত নাও হতে পারে। বিশেষ করে যারা গর্ভবতী, রক্ত ​​পাতলা করার ওষুধ খান, যাদের রিফ্লাক্স আছে বা যারা ডায়াবেটিসের ওষুধ সেবন করেন, তাদের দৈনন্দিন অভ্যাসে এটি যোগ করার আগে ডাক্তারের সাথে পরামর্শ করা উচিত।