রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ শিরোনাম :
আগামী ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী তা‌রেক রহমান মার্কিন বহুজাতিক কোম্পানি শেভরন বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগ করতে চায় আজম মেম্বারের গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন, এমপির কাছে মামলা প্রত্যাহার ও মুক্তির আবেদন গুলশানে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলে অংশ নেওয়ার অভিযোগে ৪০ জনকে গ্রেপ্তার এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারবেন কি না, সিদ্ধান্ত দেবে ইসি ঢাকা-রংপুর লংমার্চ বাস্তবায়নের লক্ষ্যে ১১ দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির জরুরি বৈঠক টিকিট কেটেও ক্যারিবিয়ান বিমানে ওঠা হলো না সাইমের একাদশ শ্রেণিতে ভর্তির আবেদনের সময় আজ রাত ৮টায় শেষ হচ্ছে, ফল ১৬ সেপ্টেম্বর ইন্দোনেশিয়ায় একটি সামুদ্রিক জাহাজ নিখোঁজ ২৪০ যাত্রী নিয়ে জরুরী মানবিক সাহায্যের আবেদন : বাঁচতে চান আব্দুল বারেক কোকোর নামে সারা দেশে আয়োজন করা হবে টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট কারা অধিদপ্তরের মহাপরিদর্শক ও অতিরিক্ত কারা মহাপরিদর্শকের নিয়োগ বাতিল সৌদি আরবের সামরিক ঘাঁটিতে ইয়েমেনের হুথিদের মিসাইল ও ড্রোন হামলা পতেঙ্গা টার্মিনালে ঘণ্টায় সর্বোচ্চ ৫৮ কন্টেইনার বা ৮২ টিইইউস হ্যান্ডলিংয়ের রেকর্ড কুমিল্লায় সাঁড়াশি অভিযান চালিয়ে ছিনতাই ও মাদকে জড়িত ১৯ জন গ্রেপ্তার

ইরানের সঙ্গে সব ধরনের বাণিজ্য, অর্থনৈতিক লেনদেন স্থগিত করল আমিরাত

আন্তর্জাতিক ডেস্কঃ ইরানের সঙ্গে সব ধরনের বাণিজ্য ও অর্থনৈতিক লেনদেন অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে সংযুক্ত আরব আমিরাত। গত কাল মঙ্গলবার মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের এ দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এক বিবৃতিতে নিশ্চিত করা হয়েছে এ তথ্য।

বিবৃতিতে আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যোগাযোগ (কমিউনিকেশন্স) বিভাগের পরিচালক আফরা আল হামেলি “আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষিতে ইরানের সঙ্গে সব ধরনের বাণিজ্য, বাণিজ্যিক বিনিময় এবং অর্থনৈতিক লেনদেন স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সংযুক্ত আরব আমিরা। পরবর্তী নোটিশ জারির আগ পর্যন্ত এ স্থগিতাবস্থা জারি থাকবে।”

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ বাঁধার পর মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের দেশ সৌদি আরব, কুয়েত, কাতার, বাহরাইনের মার্কিন সেনা ঘাঁটিগুলোকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার লক্ষ্যবস্তুতে পরিণত করে ইরানের প্রতিরক্ষা বাহিনীর অভিযাত শাখা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। তবে প্রায় সময়েই মার্কিন ঘাঁটির পাশাপাশি এসব দেশের তেল সংরক্ষণাগার, বিমানবন্দর প্রভৃতি গুরুত্বপূর্ণ অবকাঠামো স্থাপনাতেও হামলা করেছে আইআরজিসি।

আমিরাতের রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি অ্যাডনকসহ বেশ কিছু অবকাঠামোগত স্থাপনায় যুদ্ধের গত ৬ মাসে আঘাত হেনেছে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন। গত ১৩ আগস্ট বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যার দিকে হরমুজে ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয় অ্যাডনকের দু’টি ট্যাংকার জাহাজ।