সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ শিরোনাম :
মতিঝিলে ইসলামী ব্যাংকের সামনে দুই পক্ষের সংঘর্ষ অন্তত ৫৫ জন আহত আগামী ১৮ সেপ্টেম্বরের মধ্যে শিক্ষক-কর্মচারীদের এমপিও বিল সাবমিটের নির্দেশ ইয়েমেন হুথি বিদ্রোহীদের বিভিন্ন স্থাপনায় ৪ ঘণ্টায় ৫৮টি বিমান অভিযান চালিয়েছে সৌদি আগামীকাল ওবায়দুল কাদেরসহ যুবলীগ-ছাত্রলীগের শীর্ষ ৭ নেতার মামলার রায় কুমিল্লায় এক মাসে খুন, চুরি ও মাদক অপরাধে ৫৮৫ মামলা এশিয়ান গেমসের আগে অনুশীলনে শান্তদের জন্য ‘ড্রপ ইন উইকেট’ রাজধানীর বিভিন্ন এলাকায় ডিএমপির অভিযানে আওয়ামী লীগের ৩২ জন নেতাকর্মী গ্রেপ্তার তারা দেশের মানুষের সাথে বার বার প্রতারণা করেছে : রুহুল কবির রিজভী নাঙ্গলকোটে সোনালী লাইফের গ্রাহকের মৃত্যুদাবির চেক হস্তান্তর ও দোয়া মাহফিল, দেশে গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হলে ধর্ম-বর্ণ নির্বিশেষে সব সম্প্রদায়ের মানুষের অধিকার ও মর্যাদা নিশ্চিত হবে : রাষ্ট্রপতি সম্পত্তি হস্তান্তর আইন সংশোধনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন হেফাজত নেতারা হোয়াইটওয়াশ হওয়ার পর সেরা ১১ ক্রিকেটারের খোঁজে পাকিস্তান খালি ভারতের কথা ভাবলে চলবে না, নিজের দেশের চিন্তা করেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চীন থেকে দ্রুতগতির বুলেট ট্রেন আনার বিষয়ে কথা চলছে : বিমান ও পর্যটনমন্ত্রী আগামী ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী তা‌রেক রহমান

ইরানের বিরুদ্ধে ‘ এ যাবৎকালের সবচেয়ে বিধ্বংসী’ অর্থনৈতিক অভিযান ঘোষণা ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্কঃ ইরানের বিরুদ্ধে ‘ এ যাবৎকালের সবচেয়ে বিধ্বংসী’ অর্থনৈতিক অভিযান ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশ্বের কোনো দেশ যদি ইরানকে সাহায্য করতে এগিয়ে আসে, তাদের অদূর ভবিষ্যতে সেই দেশকে ‘কঠোর পরিণাম’ ভুগতে হবে বলে হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।

গত কাল বুধবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট করা এক বার্তায় অভিযানের ঘোষণা এবং হুঁশিয়ারি দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। ট্রুথ সোশ্যাল পোস্টে ট্রাম্প বলেছেন, “ইসলামি প্রজাতন্ত্রী ইরানকে আমি ছাড়া আর কেউ চুক্তির জন্য এত সুযোগ-সুবিধা, এত ছাড় দেয়নি। এটা তাদের জন্য দুঃখজনক যে তারা চুক্তি করতে ব্যর্থ হয়েছে। এ কারণে আজ আমি ইরানের বিরুদ্ধে সবচেয়ে বিধ্বংসী অর্থনৈতিক অভিযান ঘোষণা করছি। এ অভিযান এতটা বিধ্বংসী হবে যে এর আগে কোনো রাষ্ট্রের বিরুদ্ধে এমন অভিযান হয়নি। এটা হবে একটি অর্থনৈতিক যুদ্ধ এবং এর জেরে ইরান আন্তর্জাতিক বিশ্ব থেকে অভূতপূর্ব মাত্রায় বিচ্ছিন্ন হয়ে যাবে।”

“আমি আরও ঘোষণা করছি যে (অভিযান চলাকালে) কোনা দেশ যদি তার অর্থনৈতিক প্রতিষ্ঠান, বাণিজ্য, বিমান বন্দর অথবা সরকারি প্রতিষ্ঠানের মাধ্যকে ইরানকে কোনো প্রকার সহযোগিতা প্রদান করে, সেক্ষেত্রে সেই দেশকেও ভয়াবহ অর্থনৈতিক পরিণতি ভুগতে হবে। তেল চোরাচালান, পণ্য বিনিময় লাইন, নগদ অর্থ স্থানান্তর, মুদ্রা বিনিময় কেন্দ্র, জাহাজ নিবন্ধন, ভুয়া কোম্পানি – এই সবকিছু এখন থেকে বন্ধ হতে হবে।”

ট্রুথ সোশ্যাল পোস্টে অবশ্য ইরানের কোনো বন্ধু বা মিত্র রাষ্ট্রের নাম উল্লেখ করেননি প্রেসিডেন্ট ট্রাম্প। এ ব্যাপারে তিনি বলেছেন, “আমি যাদের প্রতি ইঙ্গিত করেছি, তারা তা বুঝেছে।”

উল্লেখ্য, চীন, ভারত, তুরস্ক, জার্মানি, দক্ষিণ কোরিয়া এবং জাপান— এই ৬ দেশ যুক্তরাষ্ট্র ও পশ্চিমা নিষেধজ্ঞায় জর্জরিত ইরানের সবচেয়ে বৃহৎ ব্যবসায়িক অংশীদার। ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ বেঁধে যাওয়ার আগে এ ছয় দেশের সঙ্গেই অধিকাংশ বাণিজ্য করত ইরান।

বুধবারের পোস্টে ট্রাম্প বলেছেন, “সামনে একটি সর্বাত্মক অর্থনৈতিক যুদ্ধ আসছে। আমরা চাই, সমস্ত মিত্র-অংশীদাররা যেন ইরান নামের হুমকিকে বিচ্ছিন্ন ও পরাজিত করতে যুক্তরাষ্ট্রের পাশে থাকে। এই উন্মাদরা এখন কোনঠাসা অবস্থায় আছে এবং সামনে আমরা যেসব ঐতিহাসিক পদক্ষেপ নিতে যাচ্ছি— সেসবের জেরে তাদের বিশ্বজুড়ে সন্ত্রাসবাদ ছড়িয়ে দেওয়ার প্রকল্প পঙ্গু হয়ে যাবে। ইরান কখনও, কোনো দিন পরমাণু অস্ত্রের অধিকারী হতে পারবে না।”

বুধবারের পোস্টে ট্রাম্প বলেছেন, “সামনে একটি সর্বাত্মক অর্থনৈতিক যুদ্ধ আসছে। আমরা চাই, সমস্ত মিত্র-অংশীদাররা যেন ইরান নামের হুমকিকে বিচ্ছিন্ন ও পরাজিত করতে যুক্তরাষ্ট্রের পাশে থাকে। এই উন্মাদরা এখন কোনঠাসা অবস্থায় আছে এবং সামনে আমরা যেসব ঐতিহাসিক পদক্ষেপ নিতে যাচ্ছি— সেসবের জেরে তাদের বিশ্বজুড়ে সন্ত্রাসবাদ ছড়িয়ে দেওয়ার প্রকল্প পঙ্গু হয়ে যাবে। ইরান কখনও, কোনো দিন পরমাণু অস্ত্রের অধিকারী হতে পারবে না।”

ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে টানাপোড়েনের জেরে গত ২৮ ফেব্রুয়ারি দেশটিতে সামরিক অভিযান ‘অপরেশন এপিক ফিউরি’ শুরু করে মার্কিন বাহিনী। গত ৫ মে আনুষ্ঠানিকভাবে ‘এপিক ফিউরি’র সমাপ্তি ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র এবং গত ৬ মাসে দু’টি মাঝারি মাত্রার যুদ্ধবিরতিও হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানে মধ্যে। তবে এখন পর্যন্ত সংঘাত বন্ধ হয়নি।

সূত্র : এনডিটিভি ওয়ার্ল্ড