শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ শিরোনাম :
আমরা সবাই মিলে দেশকে পুনর্গঠন করতে চাইলে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না: প্রধানমন্ত্রী অবশেষে চলতি সপ্তাহে ভারত সফরে যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ধর্মীয় নেতা ও সেবাকর্মীদের রাষ্ট্রীয় সম্মানীতে ১১০০ কোটি টাকা বরাদ্দ : ধর্মমন্ত্রী প্রধানমন্ত্রী শব্দের আগে ‘মাননীয়’ বা অন্য কোনো সম্মানসূচক শব্দ না লেখার সিদ্ধান্ত, বাস্তবায়ন শুরু বিরোধী দলের নানা আপত্তিতেও র‍্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনে বিল পাস ইউরোপে বাংলাদেশি নাগরিকদের আশ্রয়ের আবেদন বেড়েছে ১৩ শতাংশ দুর্নীতিবাজ যত প্রভাবশালীই হোক, সুষ্ঠু তদন্তের মাধ্যমে আইনের আওতায় আনতে হবে: রাষ্ট্রপতি এশিয়া কাপ হকিতে জাপানের বিপক্ষে লড়াই করে হারল বাংলাদেশ চট্টগ্রামের পাচারের উদ্দেশ্যে কার্গো বোটে স্থানান্তরের সময় ৭০০ বস্তা ইউরিয়া সারসহ ২ দেশের জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করতে হবে : স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বিমানবন্দরে সাত যাত্রীর ব্যাগে পাওয়া গেল সাড়ে ৩৮ লিটার বিদেশি মদ ভার‌তে ব্রিকস স‌ম্মেল‌নে প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নিচ্ছেন না : হুমায়ুন কবির মনোহরগঞ্জে নবাগত ইউএনও রিফাত জাহানের সাথে উপজেলা বিএনপি নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ স্থানীয় সরকার নির্বাচনে যে কোনো দলের বৈধ প্রার্থী অংশ গ্রহণ করতে পারবে অভিনয়ে অনন্য ছিলেন এটিএম শামসুজ্জামান

সালমান এফ রহমানের হয়ে লড়তে চেয়ে বার কাউন্সিলে আবেদন করেছেন বিদেশি আইনজীবী

নিজস্ব প্রতিবেদকঃ ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের পক্ষে লড়তে চান বিদেশি আইনজীবী। গ্রায়াম এল হল নামের ওই আনজীবী এরই মধ্যে বাংলাদেশ বার কাউন্সিলে আবেদন করেছেন।

গত ২৪ আগস্ট গ্রায়াম এল হল বাংলাদেশ বার কাউন্সিলের সচিবের কাছে এ আবেদন করেন। বিষয়টি রোববার (৩০ আগস্ট) জাগো নিউজকে নিশ্চিত করেন সালমান এফ রহমানের এক আইনজীবী।

এর আগে জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সালমান এফ রহমান ও সাবেক আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হকের পক্ষে মামলা লড়তে বিদেশি আইনজীবী নিয়োগের আবেদন করা হয়েছিল।

২০২৫ সালের ১০ ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে দুই সদস্যের বিচারিক প্যানেলে আসামিপক্ষে আবেদন করেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মনসুরুল হক চৌধুরী।

গত বছরের ৪ ডিসেম্বর তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়। অভিযোগে বলা হয়, জুলাই গণঅভ্যুত্থানের সময় তাদের ফোনালাপে আন্দোলনকারীদের ‘শেষ করে দেওয়ার’ কথা বলা হয়েছিল। তাদের উসকানিমূলক বক্তব্যের পর ২০২৪ সালের ১৯ জুলাইসহ পরবর্তীসময়ে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ছাত্র-জনতাকে গুলি করে হত্যা করা হয়।

সালমান এফ রহমান ও আনিসুল হক এরই মধ্যে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেফতার হয়ে কারাগারে। তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের পর সাক্ষ্যগ্রহণ চলছে।