সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ শিরোনাম :
নারী উদ্যোক্তাদের নিয়ে শামা ওবায়েদকে চীন সফরের আমন্ত্রণ বিদ্যুৎ ও জ্বালানি পরিকল্পনা বাস্তবায়নে ব্যবসায়ী ও গণমাধ্যমের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী শিল্প-কারখানায় গ্যাস সরবরাহ আগামীকাল থেকে আগের অবস্থায় ফিরবে : আশাবাদী প্রধানমন্ত্রী সৌদি আরবে ফের হুথি বিদ্রোহীদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত : ভোট শুরু ১২ নভেম্বর, ভোট হবে ৭ ধাপে শিক্ষা, প্রযুক্তিতে যুক্তরাজ্যের সহযোগিতা বৃদ্ধির আহ্বান : রাষ্ট্রপতির এশিয়ান গেমসে ঋতুপর্ণাদের জালে উত্তর কোরিয়ার ১০ গোল শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডি নির্বাচনে আসছে নতুন নিয়ম বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির তদন্ত প্রতিবেদন আবারও পেছালো শিল্প কারখানায় মঙ্গলবার থেকে জ্বালানি সংকট কাটতে শুরু করবে : প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন আগামী নভেম্বরের মাঝামাঝি সময় শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন : ইসি মাছউদ মতিঝিলে ইসলামী ব্যাংকের সামনে দুই পক্ষের সংঘর্ষ অন্তত ৫৫ জন আহত আগামী ১৮ সেপ্টেম্বরের মধ্যে শিক্ষক-কর্মচারীদের এমপিও বিল সাবমিটের নির্দেশ ইয়েমেন হুথি বিদ্রোহীদের বিভিন্ন স্থাপনায় ৪ ঘণ্টায় ৫৮টি বিমান অভিযান চালিয়েছে সৌদি আগামীকাল ওবায়দুল কাদেরসহ যুবলীগ-ছাত্রলীগের শীর্ষ ৭ নেতার মামলার রায়

বিপর্যয়ে মনীষার দেশ নেপাল, বিদেশিদের প্রতি যে অনুরোধ অভিনেত্রীর

বিনোদন ডেস্কঃ হিমালয়ের কন্যা নেপাল। প্রকৃতির অসামান্য সৌন্দর্য ছড়িয়ে রয়েছে এই দেশে। কিন্তু কিছুদিন আগেই হড়পা বানে বিপর্যয়ে পড়েছে দেশটি। প্রায় এক হাজার মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে। আর নিখোঁজের সংখ্যাও ছাড়িয়েছে চার হাজার। নেপালে স্মরণকালের অন্যতম ভয়াবহ দুর্যোগ এটি।
এমন বিপর্যয়ের মধ্যে স্বাভাবিকভাবেই নেপাল ভ্রমণ এড়িয়ে চলছেন বিদেশি পর্যটকরা। তবে তাদের উদ্দেশে অনুরোধ জানিয়েছেন অভিনেত্রী মনীষা কৈরালা। যিনি বলিউড তারকা হিসেবে খ্যাতি পেলেও মূলত নেপালি অভিনেত্রী।
নেপালের অর্থনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ খাত পর্যটন। তাই বিপর্যস্ত নেপালের ঘুরে দাঁড়ানোর জন্য পর্যটকদের বিকল্প নেই। সেজন্য বিদেশি পর্যটকদের নেপালে আসার আহ্বান জানিয়েছেন মনীষা।
রবিবার (৩০ আগস্ট) কাঠমান্ডুতে সদগুরুর আয়োজিত ‘ইন সলিডারিটি উইথ নেপাল’ অনুষ্ঠানে আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্দেশে মনীষা বলেন, ‘আপনারা বারবার নেপালের প্রতি যে ভালোবাসা ও সমর্থন দেখিয়েছেন, তা যেন অব্যাহত থাকে। একটি দেশ হিসেবে আমাদের প্রয়োজন মানুষ আমাদের দেশে আসুক। আমরা চাই না, আমাদের শুধু এমন একটি দেশ হিসেবে দেখা হোক, যেখানে সব সময় দুর্যোগ বা সংকট লেগেই থাকে। আমরা চাই আপনারা ভ্রমণ করুন।’
সাম্প্রতিক পরিস্থিতির কথা টেনে মনীষা বলেন, ‘হ্যাঁ, তিব্বত ও নেপাল সীমান্তে দুর্যোগ হয়েছে। কিন্তু পর্যটনই আমাদের প্রাণ। এটা মনে রাখতে হবে। দেশের বাকি অংশে আমাদের পর্যটন প্রয়োজন।’

মনীষার মতে, নেপালকে শুধু দুর্যোগ দিয়ে নয়, বরং হিমালয়, প্রকৃতি, সংস্কৃতি, ঐতিহ্য ও মানুষের আতিথেয়তার জন্য মনে রাখা উচিত।

উল্লেখ্য, নেপালের কাঠমান্ডুতে জন্ম মনীষা কৈরালার। ১৯৮৯ সালে নেপালি সিনেমা ‘ফেরি ভেতোলা’ দিয়ে অভিষেক হয় তার। এরপর ১৯৯১ সালে ‘সওদাগর’ দিয়ে অভিষেক হয় বলিউডে। হিন্দি সিনেমায় আকাশচুম্বী সাফল্য পেয়েছেন তিনি। পাশাপাশি তামিল সিনেমায়ও তার জনপ্রিয়তা কম নয়।