শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ শিরোনাম :
আমরা সবাই মিলে দেশকে পুনর্গঠন করতে চাইলে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না: প্রধানমন্ত্রী অবশেষে চলতি সপ্তাহে ভারত সফরে যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ধর্মীয় নেতা ও সেবাকর্মীদের রাষ্ট্রীয় সম্মানীতে ১১০০ কোটি টাকা বরাদ্দ : ধর্মমন্ত্রী প্রধানমন্ত্রী শব্দের আগে ‘মাননীয়’ বা অন্য কোনো সম্মানসূচক শব্দ না লেখার সিদ্ধান্ত, বাস্তবায়ন শুরু বিরোধী দলের নানা আপত্তিতেও র‍্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনে বিল পাস ইউরোপে বাংলাদেশি নাগরিকদের আশ্রয়ের আবেদন বেড়েছে ১৩ শতাংশ দুর্নীতিবাজ যত প্রভাবশালীই হোক, সুষ্ঠু তদন্তের মাধ্যমে আইনের আওতায় আনতে হবে: রাষ্ট্রপতি এশিয়া কাপ হকিতে জাপানের বিপক্ষে লড়াই করে হারল বাংলাদেশ চট্টগ্রামের পাচারের উদ্দেশ্যে কার্গো বোটে স্থানান্তরের সময় ৭০০ বস্তা ইউরিয়া সারসহ ২ দেশের জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করতে হবে : স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বিমানবন্দরে সাত যাত্রীর ব্যাগে পাওয়া গেল সাড়ে ৩৮ লিটার বিদেশি মদ ভার‌তে ব্রিকস স‌ম্মেল‌নে প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নিচ্ছেন না : হুমায়ুন কবির মনোহরগঞ্জে নবাগত ইউএনও রিফাত জাহানের সাথে উপজেলা বিএনপি নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ স্থানীয় সরকার নির্বাচনে যে কোনো দলের বৈধ প্রার্থী অংশ গ্রহণ করতে পারবে অভিনয়ে অনন্য ছিলেন এটিএম শামসুজ্জামান

নচিকেতার জন্মদিনে বিশেষ উপহার দিয়েছেন চঞ্চল চৌধুরী

বিনোদন ডেস্কঃ ভক্তরা তাকে বলেন ‘আগুনপাখি’। কথা-সুরে-গানে নচিকেতা চক্রবর্তী তো আসলে তেমনই। গতকাল ছিল ভারতের এই নন্দিত সংগীতশিল্পীর জন্মদিন। ভক্তদের ভালোবাসা পেয়েছেন। শুভেচ্ছা পেয়েছেন সতীর্থদের কাছ থেকেও।

নচিকেতার জন্মদিন উপলক্ষে একটি বিশেষ উপহার দিয়েছেন বাংলাদেশের অভিনেতা চঞ্চল চৌধুরী। দিন পেরিয়ে মধ্যরাতে উপহারটি অবমুক্ত করেন সামাজিক মাধ্যমে। ডিজিটাল তুলিতে নচিকেতার পোট্রেট এঁকেছেন চঞ্চল।

এলো চুল, খোঁচা দাড়ি-গোঁফ, মুখে হাসি; বোতাম খোলা শার্ট, ভেতরে টি-শার্ট; নচিকেতার চেনা অবতার ফুটে উঠল চঞ্চলের আঁকা ছবিতে। ছবিটির সঙ্গে শিল্পীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন অভিনেতা। ছবিটি দেখে অনেকেই প্রশংসা করেছেন, শিল্পীকেও জানিয়েছেন জন্মদিনের শুভেচ্ছা।

প্রায় সবারই জানা, বহুগুণের মানুষ চঞ্চল। অভিনয়ের পাশাপাশি তিনি গাইতে জানেন, আঁকার হাতও দক্ষ। এর আগে তিনি হুমায়ূন আহমেদ, লিওনেল মেসি, মৃণাল সেন, সত্যজিৎ রায়, তারিক আনাম খান, বাপ্পা মজুমদার, সালাহউদ্দিন লাভলু, রায়হান রাফী, আফরান নিশো, তাসনিয়া ফারিণ, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, মোশাররফ করিম, ফজলুর রহমান বাবুসহ অনেক তারকার পোট্রেট এঁকেছেন।

উল্লেখ্য, নচিকেতার জন্ম ১৯৬৫ সালের ২ সেপ্টেম্বর কলকাতায়। তবে তার পৈতৃক বাড়ি বাংলাদেশের ঝালকাঠিতে। ১৯৯৩ সালে ‘এই বেশ ভালো আছি’ অ্যালবাম দিয়ে আত্মপ্রকাশ করেন তিনি। প্রথম অ্যালবামেই সাফল্য। জীবনমুখী গানের অনন্য শিল্পী হয়ে ওঠেন। এরপর বহু একক ও যৌথ অ্যালবাম করেছেন, গেয়েছেন সিনেমায়ও। অসংখ্য শ্রোতাপ্রিয় গান দিয়ে হয়ে উঠেছেন কিংবদন্তি।