রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ শিরোনাম :
হোয়াইটওয়াশ হওয়ার পর সেরা ১১ ক্রিকেটারের খোঁজে পাকিস্তান খালি ভারতের কথা ভাবলে চলবে না, নিজের দেশের চিন্তা করেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চীন থেকে দ্রুতগতির বুলেট ট্রেন আনার বিষয়ে কথা চলছে : বিমান ও পর্যটনমন্ত্রী আগামী ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী তা‌রেক রহমান মার্কিন বহুজাতিক কোম্পানি শেভরন বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগ করতে চায় আজম মেম্বারের গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন, এমপির কাছে মামলা প্রত্যাহার ও মুক্তির আবেদন গুলশানে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলে অংশ নেওয়ার অভিযোগে ৪০ জনকে গ্রেপ্তার এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারবেন কি না, সিদ্ধান্ত দেবে ইসি ঢাকা-রংপুর লংমার্চ বাস্তবায়নের লক্ষ্যে ১১ দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির জরুরি বৈঠক টিকিট কেটেও ক্যারিবিয়ান বিমানে ওঠা হলো না সাইমের একাদশ শ্রেণিতে ভর্তির আবেদনের সময় আজ রাত ৮টায় শেষ হচ্ছে, ফল ১৬ সেপ্টেম্বর ইন্দোনেশিয়ায় একটি সামুদ্রিক জাহাজ নিখোঁজ ২৪০ যাত্রী নিয়ে জরুরী মানবিক সাহায্যের আবেদন : বাঁচতে চান আব্দুল বারেক কোকোর নামে সারা দেশে আয়োজন করা হবে টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট কারা অধিদপ্তরের মহাপরিদর্শক ও অতিরিক্ত কারা মহাপরিদর্শকের নিয়োগ বাতিল

নীতি নৈতিকতা বিবর্জিত শিক্ষা কোন শিক্ষা কোন শিক্ষা হতে পারে না – মনিরুল হক চৌধুরী

কুমিল্লা প্রতিনিধিঃ  কুমিল্লা ৬ আসনের এমপি মনিরুল হক চৌধুরী বলেন, নীতি নৈতিকতা বিবর্জিত শিক্ষা কোন শিক্ষা কোন শিক্ষা হতে পারে না। যে শিক্ষা একজন ভালো মানুষ তৈরি করতে না পারে সে শিক্ষা দেশ জাতির কোন উপকার বয়ে আনে না। সুতরাং জিপিএ ৫ অর্জনই সব নয়, ভালো মানুষ হওয়া হোক শিক্ষা অর্জনের মূল উদ্দেশ্য।

মঙ্গলবার (০১ সেপ্টেম্বর) সকালে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা প্রশাসনের আয়োজনে এসএসসি সমমান পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, যে সমাজে একটি শিক্ষিত মা থাকে সে সমাজ থাকে সে সমাজ একটি শিক্ষিত পরিবার পায়। যে সমাজে একটি শিক্ষিত স্ত্রী থাকে সে সমাজ শিক্ষিত সন্তান পায়।

তিনি আরও বলেন, মেয়েরা আগালে সমাজ আগাবে, ছেলেরা শিক্ষিত হলে দেশ জাতি আগাবে। আগামীর দিনে চ্যালেঞ্জ বাড়ছে, তোমাদের প্রতিযোগিতা করে টিকে থাকতে হবে৷ বর্তমান যুগ তথ্য প্রযুক্তির যুগ, টেকনিক্যাল শিক্ষার কোন বিকল্প নাই৷ এ লক্ষ্যে আগামী মাসে শিক্ষা নীতি ‘কুমিল্লা কনসেপ্ট’ নিয়ে কুমিল্লায় শিক্ষা সেমিনারের আয়োজন করা হবে।

প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি তোমাদেরকে স্কীল ডেভেলপমেন্ট করতে হবে। যে যেই ক্ষেত্রে আগ্রহী সে ক্ষেত্রে নিজেকে গড়ে তুলো, সর্বোচ্চ টা দিয়ে নিজের স্কীল বাড়াও। দেখবা কর্ম তোমাকে খুঁজবে।

মনিরুল হক চৌধুরী বলেন, নারী শিক্ষার ক্ষেত্রে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অবদান অনস্বীকার্য। তিনি প্রাথমিক থেকে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পর্যায়ে নারীদের শিক্ষা ফ্রি করে দিয়েছিলেন। নারী শিক্ষার্থীদের পড়াশোনায় আগ্রহী করতে উপবৃত্তি সিস্টেম চালু করেছেন। বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী শিক্ষা ক্ষেত্রে আমূল পরিবর্তনে কাজ তরছেন। শিক্ষা মন্ত্রী, শিক্ষা উপদেষ্টাসহ সংশ্লিষ্ট সকলে শিক্ষা নিয়ে কাজ করছে।

শিক্ষার্থীদের আশ্বস্ত করে বলেন, তারেক রহমানের হাতে যতোদিন দেশ থাকবে, ততোদিন এ দেশ পথ হারাবে না। তোমরা বিশ্বাস রাখো, মাননীয় প্রধানমন্ত্রী তোমাদের নিরাস করবে না। জেলা প্রশাসক রোজী আকতারের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন চন্দ্র রায়।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ মোহাম্মদ তৈয়ব হোসেনের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইবনে তাইমিয়া স্কুলের অধ্যক্ষ ড. শফিকুল আলম হেলাল, শিক্ষা বোর্ড মডেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক আবুল হোসেন, সদর দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট আখতার হোসাইন, সাধারণ সম্পাদক ওমর ফারুক চৌধুরীসহ বিভিন্ন স্কুলের প্রধানরা উপস্থিত ছিলেন।

সদর দক্ষিণ উপজেলা থেকে জিপিএ ৫ প্রাপ্ত ৬৩৩ জন শিক্ষার্থীকে একটি করে গাছের চারা, ক্রেস্ট ও উপহার তুলে দেয়া হয়।