মোঃ আবুল খায়ের, (মনোহরগঞ্জ) কুমিল্লাঃ খেলাধুলা শিক্ষার একটি অংশ,ক্রিড়াই শক্তি, ক্রিড়াই বল, ক্রিড়ায় বাড়ায় মনোবল, এ প্রতিপাদ্যকে সামনে রেখে, কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার লৎসর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রিড়া, সাংস্কৃতিক ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠান বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি মোঃ আবদুল গাফ্ফার সুমন এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ইলিয়াস পাটোয়ারী, প্রধান বক্তার বক্তব্য রাখেন মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি,বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির সভাপতি, আলহাজ্ব শাহ সুলতান খোকন, বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার কাজী মোহাম্মদ জাহাঙ্গীর, আরো বক্তব্য রাখেন মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাসুদুল আলম বাচ্চু প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন শিক্ষক, অভিভাবক ও বিদ্যালয়ের ছাএছাএীবৃন্দ।