সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ শিরোনাম :
শিল্প-কারখানায় গ্যাস সরবরাহ আগামীকাল থেকে আগের অবস্থায় ফিরবে : আশাবাদী প্রধানমন্ত্রী সৌদি আরবে ফের হুথি বিদ্রোহীদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত : ভোট শুরু ১২ নভেম্বর, ভোট হবে ৭ ধাপে শিক্ষা, প্রযুক্তিতে যুক্তরাজ্যের সহযোগিতা বৃদ্ধির আহ্বান : রাষ্ট্রপতির এশিয়ান গেমসে ঋতুপর্ণাদের জালে উত্তর কোরিয়ার ১০ গোল শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডি নির্বাচনে আসছে নতুন নিয়ম বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির তদন্ত প্রতিবেদন আবারও পেছালো শিল্প কারখানায় মঙ্গলবার থেকে জ্বালানি সংকট কাটতে শুরু করবে : প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন আগামী নভেম্বরের মাঝামাঝি সময় শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন : ইসি মাছউদ মতিঝিলে ইসলামী ব্যাংকের সামনে দুই পক্ষের সংঘর্ষ অন্তত ৫৫ জন আহত আগামী ১৮ সেপ্টেম্বরের মধ্যে শিক্ষক-কর্মচারীদের এমপিও বিল সাবমিটের নির্দেশ ইয়েমেন হুথি বিদ্রোহীদের বিভিন্ন স্থাপনায় ৪ ঘণ্টায় ৫৮টি বিমান অভিযান চালিয়েছে সৌদি আগামীকাল ওবায়দুল কাদেরসহ যুবলীগ-ছাত্রলীগের শীর্ষ ৭ নেতার মামলার রায় কুমিল্লায় এক মাসে খুন, চুরি ও মাদক অপরাধে ৫৮৫ মামলা এশিয়ান গেমসের আগে অনুশীলনে শান্তদের জন্য ‘ড্রপ ইন উইকেট’

কুমিল্লা সার্কিট হাউসের সব কক্ষ পরিষ্কারের নির্দেশ : জেলা প্রশাসন

নিজস্ব প্রতিবেদকঃ  কুমিল্লা সার্কিট হাউসের একটি কক্ষের আলমারিতে রাখা কম্বলের মধ্যে উইপোকা পাওয়ার ঘটনায় সার্কিট হাউসের সব কক্ষের আসবাবপত্র ও প্রয়োজনীয় সামগ্রী পরিষ্কার-পরিচ্ছন্ন করার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন।
শনিবার (৫ সেপ্টেম্বর) কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ের নেজারত শাখা থেকে এ সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করা হয়।

অফিস আদেশে বলা হয়, গত ৪ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা ও সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এমপির আগমন উপলক্ষে কুমিল্লা সার্কিট হাউসের সম্প্রসারিত নতুন ভবনের দ্বিতীয় তলার ‘রাধাচূড়া’ কক্ষটি বরাদ্দ দেওয়া হয়।

ওই কক্ষে অবস্থানকালে এমপি আলমারিতে রাখা কম্বলের মধ্যে উইপোকার উপস্থিতি দেখতে পান। পরে তিনি রাতে সার্কিট হাউসে অবস্থান না করে সেখান থেকে চলে যান। এ ঘটনায় জেলা প্রশাসনকে বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে বলে অফিস আদেশে উল্লেখ করা হয়েছে।

ঘটনার পর কুমিল্লা সার্কিট হাউসের সব কক্ষ সরেজমিনে পরিদর্শন করে আসবাবপত্র ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী যথাযথভাবে পরিষ্কার-পরিচ্ছন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশনায় প্রতিটি কক্ষের ফ্যান, লাইট, জানালা-দরজা, পর্দা, আলমারি, টেবিল, চেয়ার, খাট, ম্যাট্রেসসহ অন্যান্য সামগ্রী পরিষ্কার করার কথা বলা হয়েছে।

এ ছাড়া কোন কর্মচারী, কোন তারিখ ও সময়ে কোন কক্ষ পরিষ্কার করেছেন, পরিষ্কার-পরিচ্ছন্নতার অবস্থা এবং কোনো সমস্যা পাওয়া গেলে তা লিখিতভাবে নাজিরকে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে। সার্কিট হাউস নাজিরকে প্রতিদিন পরিষ্কার-পরিচ্ছন্নতার প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (ভারপ্রাপ্ত) স্বাক্ষরিত অফিস আদেশে বিষয়টিকে ‘অতীব জরুরি’ হিসেবে উল্লেখ করে সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়েছে।