সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ শিরোনাম :
শিল্প-কারখানায় গ্যাস সরবরাহ আগামীকাল থেকে আগের অবস্থায় ফিরবে : আশাবাদী প্রধানমন্ত্রী সৌদি আরবে ফের হুথি বিদ্রোহীদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত : ভোট শুরু ১২ নভেম্বর, ভোট হবে ৭ ধাপে শিক্ষা, প্রযুক্তিতে যুক্তরাজ্যের সহযোগিতা বৃদ্ধির আহ্বান : রাষ্ট্রপতির এশিয়ান গেমসে ঋতুপর্ণাদের জালে উত্তর কোরিয়ার ১০ গোল শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডি নির্বাচনে আসছে নতুন নিয়ম বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির তদন্ত প্রতিবেদন আবারও পেছালো শিল্প কারখানায় মঙ্গলবার থেকে জ্বালানি সংকট কাটতে শুরু করবে : প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন আগামী নভেম্বরের মাঝামাঝি সময় শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন : ইসি মাছউদ মতিঝিলে ইসলামী ব্যাংকের সামনে দুই পক্ষের সংঘর্ষ অন্তত ৫৫ জন আহত আগামী ১৮ সেপ্টেম্বরের মধ্যে শিক্ষক-কর্মচারীদের এমপিও বিল সাবমিটের নির্দেশ ইয়েমেন হুথি বিদ্রোহীদের বিভিন্ন স্থাপনায় ৪ ঘণ্টায় ৫৮টি বিমান অভিযান চালিয়েছে সৌদি আগামীকাল ওবায়দুল কাদেরসহ যুবলীগ-ছাত্রলীগের শীর্ষ ৭ নেতার মামলার রায় কুমিল্লায় এক মাসে খুন, চুরি ও মাদক অপরাধে ৫৮৫ মামলা এশিয়ান গেমসের আগে অনুশীলনে শান্তদের জন্য ‘ড্রপ ইন উইকেট’

শাকতলী উচ্চ বিদ্যালয়ে জিপিএ-৫ অর্জনকারী শিক্ষার্থী ও শ্রেষ্ঠ শিক্ষকদের সম্মাননা সংবর্ধনা অনুষ্ঠান

মানজুরুল ইসলাম শিহাব, নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি: ‎শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করার লক্ষ্যে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার শাকতলী উচ্চ বিদ্যালয়ে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মতবিনিময় সভা, অভিভাবক সমাবেশ ও ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

‎শনিবার (৫ সেপ্টেম্বর) বিদ্যালয় প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ‎অনুষ্ঠানে বিদ্যালয় থেকে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৩৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়। পাশাপাশি অসাধারণ ফলাফল করে জিপিএ-৫ অর্জনকারী ৫ জন কৃতি শিক্ষার্থীর হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

‎অনুষ্ঠানের শুরুতেই আমন্ত্রিত অতিথিদের ক্রেস্ট দিয়ে বরণ করে নেওয়া হয়। পরে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।

‎বিদ্যালয়ের বাংলা শিক্ষক মিসবাহ উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের সভাপতি আবদুল খালেক।
‎‎সভাপতির বক্তব্যে আবদুল খালেক কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য আলহাজ মোবাশ্বার আলম ভূঁইয়ার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালকদের দক্ষতা ও দায়িত্বশীলতা বাড়াতে নাঙ্গলকোট ও লালমাই উপজেলার প্রতিষ্ঠান পরিচালকদের জন্য কর্মশালার আয়োজন করা হয়েছিল। সেই কর্মশালা থেকে শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনা, শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের সঠিক দিকনির্দেশনা দেওয়ার বিষয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ  দেওয়া হয় ।

‎তিনি শিক্ষার্থীদের সঠিকভাবে গড়ে তুলতে শিক্ষক, অভিভাবক ও প্রতিষ্ঠান পরিচালনা কমিটির সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

‎প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক জহিরুল কাইয়ুম ভূঁইয়া। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মানিক চন্দ্র মজুমদার।

‎বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাঙ্গলকোট হাসান মেমোরিয়াল ডিগ্রি কলেজের প্রভাষক মো. আলী আক্কাস, বিদ্যালয় পরিচালনা কমিটির অভিভাবক সদস্য মিজানুর রহমান,নাঙ্গলকোট উপজেলা ছাত্রনেতা কামাল খান শুভ,  সাবেক শিক্ষার্থী তামিম মজুমদার, সাবেক শিক্ষার্থী ও বর্তমান নন-কমিশন্ড অফিসার আবু ইউসুফ, মনতলী হাই অ্যান্ড কলেজের শিক্ষক পেয়ার আহমেদ, শাকতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা নাহিদা সুলতানা এবং অভিভাবক ওহিদুজ্জামান।

‎বক্তারা বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়ন ও শিক্ষার্থীদের সাফল্যের জন্য শিক্ষক, অভিভাবক এবং শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টার কোনো বিকল্প নেই। শিক্ষার্থীদের শুধু ভালো ফলাফলের পেছনে না ছুটে নৈতিকতা, মানবিকতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে আদর্শ মানুষ হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান তারা।

‎বক্তারা আরও বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের দেশ ও জাতির ভবিষ্যৎ। তাই তাদের আধুনিক ও মানসম্মত শিক্ষার পাশাপাশি নৈতিক মূল্যবোধে গড়ে তুলতে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

‎অনুষ্ঠানের শেষপর্যায়ে অত্র বিদ্যালয়ের ২০২৬ ইং সনের শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে নির্বাচিত জনাব মোঃ শরীফুল ইসলাম এবং জনাব শাকিল মিয়া কে সম্মাননা স্মারক তুলে দেওয়া হলে উপস্থিত শিক্ষক, অভিভাবক ও অতিথিদের মধ্যে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।

‎এসময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, সাবেক শিক্ষার্থী এবং এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।