শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ শিরোনাম :
আমরা সবাই মিলে দেশকে পুনর্গঠন করতে চাইলে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না: প্রধানমন্ত্রী অবশেষে চলতি সপ্তাহে ভারত সফরে যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ধর্মীয় নেতা ও সেবাকর্মীদের রাষ্ট্রীয় সম্মানীতে ১১০০ কোটি টাকা বরাদ্দ : ধর্মমন্ত্রী প্রধানমন্ত্রী শব্দের আগে ‘মাননীয়’ বা অন্য কোনো সম্মানসূচক শব্দ না লেখার সিদ্ধান্ত, বাস্তবায়ন শুরু বিরোধী দলের নানা আপত্তিতেও র‍্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনে বিল পাস ইউরোপে বাংলাদেশি নাগরিকদের আশ্রয়ের আবেদন বেড়েছে ১৩ শতাংশ দুর্নীতিবাজ যত প্রভাবশালীই হোক, সুষ্ঠু তদন্তের মাধ্যমে আইনের আওতায় আনতে হবে: রাষ্ট্রপতি এশিয়া কাপ হকিতে জাপানের বিপক্ষে লড়াই করে হারল বাংলাদেশ চট্টগ্রামের পাচারের উদ্দেশ্যে কার্গো বোটে স্থানান্তরের সময় ৭০০ বস্তা ইউরিয়া সারসহ ২ দেশের জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করতে হবে : স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বিমানবন্দরে সাত যাত্রীর ব্যাগে পাওয়া গেল সাড়ে ৩৮ লিটার বিদেশি মদ ভার‌তে ব্রিকস স‌ম্মেল‌নে প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নিচ্ছেন না : হুমায়ুন কবির মনোহরগঞ্জে নবাগত ইউএনও রিফাত জাহানের সাথে উপজেলা বিএনপি নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ স্থানীয় সরকার নির্বাচনে যে কোনো দলের বৈধ প্রার্থী অংশ গ্রহণ করতে পারবে অভিনয়ে অনন্য ছিলেন এটিএম শামসুজ্জামান

‘আমি পাঠান, ইচ্ছা হলে গুলি কর’, শাহরুখের চাঞ্চল্যকর তথ্য

বিনোদন ডেস্কঃ নব্বইয়ের দশকে হিন্দি সিনেমার ওপর অপরাধ জগতের দাপট ছিল অহরহ। বলিউড তারকাদের ওপর আন্ডার ওয়ার্ল্ডের হুমকি-ধামকি ছিল নিত্যদিনের ঘটনা। তাদের কথা মতো চলতে হবে তারকাদের- এমনটাই পণ থাকত; ব্যতিক্রম হলে মৃত্যু।

বলিউড কিং শাহরুখ খানও এমনটা সম্মুখীন হয়েছেন একাধিকবার। কিন্তু সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনই এক চাঞ্চল্যকর কথা এলো, যা শুনে বুক কেঁপে উঠতে পারে শাহরুখ ভক্তদের।

সরাসরি প্রাণনাশের হুমকি দেওয়া হয় শাহরুখকে! কিন্তু দমে যাননি কিং খান। চাপের কাছে করেননি নতি স্বীকার। বরং স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছিলেন, প্রয়োজনে তাকে গুলি করা হলেও তিনি কোনো আদেশে কাজ করবেন না।

সম্প্রতি ভারতীয় চলচ্চিত্র নির্মাতা সঞ্জয় গুপ্ত এক পডকাস্টে নব্বইয়ের দশকে আন্ডারওয়ার্ল্ডের দাপটের মুখে শাহরুখের এমন সাহসী ভূমিকার কথা প্রকাশ করেছেন।