শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ শিরোনাম :
আমরা সবাই মিলে দেশকে পুনর্গঠন করতে চাইলে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না: প্রধানমন্ত্রী অবশেষে চলতি সপ্তাহে ভারত সফরে যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ধর্মীয় নেতা ও সেবাকর্মীদের রাষ্ট্রীয় সম্মানীতে ১১০০ কোটি টাকা বরাদ্দ : ধর্মমন্ত্রী প্রধানমন্ত্রী শব্দের আগে ‘মাননীয়’ বা অন্য কোনো সম্মানসূচক শব্দ না লেখার সিদ্ধান্ত, বাস্তবায়ন শুরু বিরোধী দলের নানা আপত্তিতেও র‍্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনে বিল পাস ইউরোপে বাংলাদেশি নাগরিকদের আশ্রয়ের আবেদন বেড়েছে ১৩ শতাংশ দুর্নীতিবাজ যত প্রভাবশালীই হোক, সুষ্ঠু তদন্তের মাধ্যমে আইনের আওতায় আনতে হবে: রাষ্ট্রপতি এশিয়া কাপ হকিতে জাপানের বিপক্ষে লড়াই করে হারল বাংলাদেশ চট্টগ্রামের পাচারের উদ্দেশ্যে কার্গো বোটে স্থানান্তরের সময় ৭০০ বস্তা ইউরিয়া সারসহ ২ দেশের জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করতে হবে : স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বিমানবন্দরে সাত যাত্রীর ব্যাগে পাওয়া গেল সাড়ে ৩৮ লিটার বিদেশি মদ ভার‌তে ব্রিকস স‌ম্মেল‌নে প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নিচ্ছেন না : হুমায়ুন কবির মনোহরগঞ্জে নবাগত ইউএনও রিফাত জাহানের সাথে উপজেলা বিএনপি নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ স্থানীয় সরকার নির্বাচনে যে কোনো দলের বৈধ প্রার্থী অংশ গ্রহণ করতে পারবে অভিনয়ে অনন্য ছিলেন এটিএম শামসুজ্জামান

দেশে ৫৮ হাজার ৫৯৮ জন চিকিৎসকের ঘাটতি রয়েছে : সংসদে স্বাস্থ্যমন্ত্রী

জ্যেষ্ঠ প্রতিবেদকঃ দেশে চলতি ২০২৬ সালে প্রায় ৮৮ হাজার ৯০৯ জন চিকিৎসকের প্রয়োজন হলেও বর্তমানে মোট কর্মরত রয়েছেন ৩০ হাজার ৩১১ জন। সেই হিসাবে দেশে ৫৮ হাজার ৫৯৮ জন চিকিৎসকের ঘাটতি রয়েছে।

সোমবার (০৭ সেপ্টেম্বর) অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মো. মোশারফ হোসেনের একটি লিখিত প্রশ্নের জবাবে এ তথ্য জানান স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে বিকেল তিনটায় সংসদের বৈঠক শুরু হলে প্রশ্নোত্তর পর্বে লিখিত বক্তব্যে বিষয়টি উঠে আসে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সংসদে জানান, দেশের সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসকের অনুমোদিত মোট ৪১ হাজার ৮০৬টি পদ রয়েছে। এই পদের বিপরীতে বর্তমানে ৩০ হাজার ৩১১ জন চিকিৎসক কর্মরত রয়েছেন এবং ১১ হাজার ৪৯৫টি পদ শূন্য রয়েছে।

দেশের জনসংখ্যার অনুপাতে চিকিৎসকের প্রয়োজনীয়তা নির্ধারণে আন্তর্জাতিক ও জাতীয় স্বাস্থ্য জনবল মানদণ্ড বিবেচনা করা হয় উল্লেখ করে মন্ত্রী জানান, ২০২৬ সালের একটি সরকারি অর্থায়নে পরিচালিত গবেষণা অনুযায়ী বিশ্ব স্বাস্থ্য সংস্থার ন্যূনতম মানদণ্ড অনুসরণ করা হয়েছে। প্রতি এক হাজার জনে শূন্য দশমিক ৫০ জন চিকিৎসক ধরে এই মানদণ্ড অনুযায়ী ২০২৬ সালে বাংলাদেশে প্রায় ৮৮ হাজার ৯০৯ জন চিকিৎসকের প্রয়োজন হবে।

তবে দেশের সামগ্রিক চিকিৎসকের সংখ্যা এবং সরকারি স্বাস্থ্যসেবা ব্যবস্থায় কর্মরত চিকিৎসকের সংখ্যা এক নয় বলেও উল্লেখ করেন মন্ত্রী। তিনি বলেন, সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে চিকিৎসকের শূন্য পদ পূরণ এবং জনগণের প্রয়োজন অনুযায়ী চিকিৎসক সংখ্যা বৃদ্ধির লক্ষ্যে সরকার এরইমধ্যে বিভিন্ন নিয়োগ কার্যক্রম গ্রহণ করেছে। এরইমধ্যে ৪৪তম ও ৪৮তম বিশেষ বিসিএসের মাধ্যমে উল্লেখযোগ্য সংখ্যক চিকিৎসক নিয়োগ দেওয়া হয়েছে। এর পাশাপাশি ৪৫তম, ৪৬তম, ৪৭তম ও ৫০তম বিসিএসের মাধ্যমেও সহকারী সার্জন নিয়োগের কার্যক্রম চলমান রয়েছে।

সরকারের চলমান নিয়োগ কার্যক্রমের মাধ্যমে সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের শূন্য পদগুলো পর্যায়ক্রমে পূরণ করা হবে বলে জানান মন্ত্রী। একইসঙ্গে প্রয়োজন অনুযায়ী নতুন পদ সৃষ্টির মাধ্যমে দেশের জনগণের জন্য সহজলভ্য, মানসম্মত ও জনবান্ধব স্বাস্থ্যসেবা নিশ্চিত করার কার্যক্রম অব্যাহত রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।