রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ শিরোনাম :
হোয়াইটওয়াশ হওয়ার পর সেরা ১১ ক্রিকেটারের খোঁজে পাকিস্তান খালি ভারতের কথা ভাবলে চলবে না, নিজের দেশের চিন্তা করেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চীন থেকে দ্রুতগতির বুলেট ট্রেন আনার বিষয়ে কথা চলছে : বিমান ও পর্যটনমন্ত্রী আগামী ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী তা‌রেক রহমান মার্কিন বহুজাতিক কোম্পানি শেভরন বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগ করতে চায় আজম মেম্বারের গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন, এমপির কাছে মামলা প্রত্যাহার ও মুক্তির আবেদন গুলশানে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলে অংশ নেওয়ার অভিযোগে ৪০ জনকে গ্রেপ্তার এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারবেন কি না, সিদ্ধান্ত দেবে ইসি ঢাকা-রংপুর লংমার্চ বাস্তবায়নের লক্ষ্যে ১১ দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির জরুরি বৈঠক টিকিট কেটেও ক্যারিবিয়ান বিমানে ওঠা হলো না সাইমের একাদশ শ্রেণিতে ভর্তির আবেদনের সময় আজ রাত ৮টায় শেষ হচ্ছে, ফল ১৬ সেপ্টেম্বর ইন্দোনেশিয়ায় একটি সামুদ্রিক জাহাজ নিখোঁজ ২৪০ যাত্রী নিয়ে জরুরী মানবিক সাহায্যের আবেদন : বাঁচতে চান আব্দুল বারেক কোকোর নামে সারা দেশে আয়োজন করা হবে টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট কারা অধিদপ্তরের মহাপরিদর্শক ও অতিরিক্ত কারা মহাপরিদর্শকের নিয়োগ বাতিল

মনোহরগঞ্জের মৈশাতুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আবদুল কাদের চৌধুরী’র শোডাউন

স্টাপ রিপোর্টার, (মনোহরগঞ্জ) কুমিল্লাঃ কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার মৈশাতুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী,সাবেক ন,ফ সরকারি কলেজের ছাএনেতা, মোঃ আবদুল কাদের চৌধুরী , আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর হাতে গড়া বাংলাদেশ জাতীয়তাবাদীদল বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ শোডাউন করেছেন, চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আবদুল কাদের চৌধুরী। প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা-৯ লাকসাম মনোহরগঞ্জ আসনের জাতীয় সংসদ সদস্য ও শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মোঃ আবুল কালাম এমপি।

এ সময় উপস্থিত ছিলেন মারাগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ইলিয়াস পাটোয়ারী সিনিয়র সহ-সভাপতি আল্লাহর শাহ সুলতান খোকন সাধারণ সম্পাদক অধ্যাপক তরোয়ার জাহান ভূঁইয়া দোলন, সহসভাপতি প্রফেসর আলী মর্তুজা, আজকের জীবন পত্রিকার সম্পাদক ও কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক দপ্তর সম্পাদক বিএনপি নেতা মোঃ শফিকুর রহমান, বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন সৈকত, উপজেলা যুবদলের আহবায়ক রহমত উল্লাহ জিকু সদস্য সচিব মোঃ আমান উল্লাহ চৌধুরী, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ বাহার আলম মজুমদার সদস্য সচিব মোঃ আনোয়ার হোসেন মোহন । আরো উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি সাংগনিক সম্পাদক মোঃ মাসুদুল আলম বাচ্চু, ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ। আরো উপস্থিত ছিলেন মানারগঞ্জ উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতৃবৃন্দ।

মৈশাতুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আব্দুল কাদের চৌধুরী সাংবাদিকে এক প্রশ্নের জবাবে বলেন, আমি মৈশাতুয়া ইউনিয়নে পরিষদে মনোনয়ন পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হলে, সর্বপ্রথম মাদক, ইয়াবা, সন্ত্রাস, দখলবাজ ও ইভটিজিং প্রতিরোধে কাজ করব। পাশাপাশি গরিব দুঃখী, অসহায কৃষক শ্রমিক জনতার ভাগ্যপরিবনে তাদের পাশে থেকে কাজ করব ইনশাল্লাহ।

আমাদের এই আসনের সংসদ সদস্য ও শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মোঃ আবুল কালাম এমপি মহোদয়ের নির্দেশনা ইউনিয়ন উন্নয়নমূলক কার্যক্রম করবো এবং মৈশাতুয়া ইউনিয়ন কে একটি মডেল ইউনিয়নে রূপান্তর করব।