শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ শিরোনাম :
আমরা সবাই মিলে দেশকে পুনর্গঠন করতে চাইলে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না: প্রধানমন্ত্রী অবশেষে চলতি সপ্তাহে ভারত সফরে যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ধর্মীয় নেতা ও সেবাকর্মীদের রাষ্ট্রীয় সম্মানীতে ১১০০ কোটি টাকা বরাদ্দ : ধর্মমন্ত্রী প্রধানমন্ত্রী শব্দের আগে ‘মাননীয়’ বা অন্য কোনো সম্মানসূচক শব্দ না লেখার সিদ্ধান্ত, বাস্তবায়ন শুরু বিরোধী দলের নানা আপত্তিতেও র‍্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনে বিল পাস ইউরোপে বাংলাদেশি নাগরিকদের আশ্রয়ের আবেদন বেড়েছে ১৩ শতাংশ দুর্নীতিবাজ যত প্রভাবশালীই হোক, সুষ্ঠু তদন্তের মাধ্যমে আইনের আওতায় আনতে হবে: রাষ্ট্রপতি এশিয়া কাপ হকিতে জাপানের বিপক্ষে লড়াই করে হারল বাংলাদেশ চট্টগ্রামের পাচারের উদ্দেশ্যে কার্গো বোটে স্থানান্তরের সময় ৭০০ বস্তা ইউরিয়া সারসহ ২ দেশের জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করতে হবে : স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বিমানবন্দরে সাত যাত্রীর ব্যাগে পাওয়া গেল সাড়ে ৩৮ লিটার বিদেশি মদ ভার‌তে ব্রিকস স‌ম্মেল‌নে প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নিচ্ছেন না : হুমায়ুন কবির মনোহরগঞ্জে নবাগত ইউএনও রিফাত জাহানের সাথে উপজেলা বিএনপি নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ স্থানীয় সরকার নির্বাচনে যে কোনো দলের বৈধ প্রার্থী অংশ গ্রহণ করতে পারবে অভিনয়ে অনন্য ছিলেন এটিএম শামসুজ্জামান

ব্যাংকঋণের বিপরীতে জমা রাখা জামানত মূল্যায়নের জন্য ১৩১টি প্রতিষ্ঠানকে তালিকাভুক্ত করল বাংলাদেশ ব্যাংক

জ্যেষ্ঠ প্রতিবেদকঃ ব্যাংকঋণের বিপরীতে জমা রাখা জামানত মূল্যায়নের জন্য ১৩১টি প্রতিষ্ঠান ও কোম্পানিকে তালিকাভুক্ত করেছে বাংলাদেশ ব্যাংক। এর মধ্যে ৯৮টি প্রতিষ্ঠানকে ‘ক’ গ্রুপ এবং ৩৩টিকে ‘খ’ গ্রুপে অন্তর্ভুক্ত করা হয়েছে। আগামী তিন বছরের জন্য এই তালিকা কার্যকর থাকবে।

সোমবার (৭ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-১ থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়।

দেশের সব তফসিলি ব্যাংককে এখন থেকে তালিকাভুক্ত এই প্রতিষ্ঠানগুলোর মাধ্যমেই ঋণের বিপরীতে দেওয়া কিংবা প্রস্তাবিত জামানত মূল্যায়নের নির্দেশনা দেওয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ২০২৩ সালের ২৮ নভেম্বর জারি করা নীতিমালার আলোকে ব্যাংকের ঋণগ্রহীতাদের ঋণের বিপরীতে দেওয়া জামানত মূল্যায়নের জন্য এসব প্রতিষ্ঠানকে যোগ্য হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। প্রতিষ্ঠানগুলোর পূর্ণাঙ্গ তালিকা ‘সংযোজনী-ক’ ও ‘সংযোজনী-খ’-তে প্রকাশ করা হয়েছে।

নতুন তালিকাভুক্তির মেয়াদ হবে তিন বছর। মেয়াদ শেষ হওয়ার ছয় মাস আগে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে পুনরায় তালিকাভুক্ত করার জন্য আবেদন করতে হবে।

তবে, তালিকাভুক্ত কোনো প্রতিষ্ঠান নির্ধারিত শর্ত বা নির্দেশনা যথাযথভাবে পরিপালনে ব্যর্থ হলে তিন বছর পূর্ণ হওয়ার আগেই তাকে তালিকা থেকে বাদ দিতে পারবে বাংলাদেশ ব্যাংক। এছাড়া, কোনো যুক্তিসঙ্গত কারণ থাকলেও কোনো প্রতিষ্ঠানকে যেকোনো সময় তালিকা থেকে বাদ দেওয়ার ক্ষমতা সংরক্ষণ করছে কেন্দ্রীয় ব্যাংক।

তালিকাভুক্ত জামানত মূল্যায়নকারী প্রতিষ্ঠানগুলোকে নির্ধারিত ফরম্যাটে প্রতি বছর বাংলাদেশ ব্যাংকে প্রতিবেদন জমা দিতে হবে। পরবর্তী বছরের ১৫ জানুয়ারির মধ্যে ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-১-এ এ প্রতিবেদন দাখিল করতে হবে।

সার্কুলারে আরও বলা হয়েছে, জামানত মূল্যায়নের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের সময়ে সময়ে জারি করা সংশ্লিষ্ট সব নির্দেশনা যথাযথভাবে পরিপালন করতে হবে। নির্দেশনাটি জারির তারিখ থেকেই কার্যকর হয়েছে।