শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ শিরোনাম :
আমরা সবাই মিলে দেশকে পুনর্গঠন করতে চাইলে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না: প্রধানমন্ত্রী অবশেষে চলতি সপ্তাহে ভারত সফরে যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ধর্মীয় নেতা ও সেবাকর্মীদের রাষ্ট্রীয় সম্মানীতে ১১০০ কোটি টাকা বরাদ্দ : ধর্মমন্ত্রী প্রধানমন্ত্রী শব্দের আগে ‘মাননীয়’ বা অন্য কোনো সম্মানসূচক শব্দ না লেখার সিদ্ধান্ত, বাস্তবায়ন শুরু বিরোধী দলের নানা আপত্তিতেও র‍্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনে বিল পাস ইউরোপে বাংলাদেশি নাগরিকদের আশ্রয়ের আবেদন বেড়েছে ১৩ শতাংশ দুর্নীতিবাজ যত প্রভাবশালীই হোক, সুষ্ঠু তদন্তের মাধ্যমে আইনের আওতায় আনতে হবে: রাষ্ট্রপতি এশিয়া কাপ হকিতে জাপানের বিপক্ষে লড়াই করে হারল বাংলাদেশ চট্টগ্রামের পাচারের উদ্দেশ্যে কার্গো বোটে স্থানান্তরের সময় ৭০০ বস্তা ইউরিয়া সারসহ ২ দেশের জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করতে হবে : স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বিমানবন্দরে সাত যাত্রীর ব্যাগে পাওয়া গেল সাড়ে ৩৮ লিটার বিদেশি মদ ভার‌তে ব্রিকস স‌ম্মেল‌নে প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নিচ্ছেন না : হুমায়ুন কবির মনোহরগঞ্জে নবাগত ইউএনও রিফাত জাহানের সাথে উপজেলা বিএনপি নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ স্থানীয় সরকার নির্বাচনে যে কোনো দলের বৈধ প্রার্থী অংশ গ্রহণ করতে পারবে অভিনয়ে অনন্য ছিলেন এটিএম শামসুজ্জামান

আগামী বছরের ফেব্রুয়ারিতেই মাঠে গড়াবে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)

স্পোর্টস ডেস্কঃ ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) সাধারণত এপ্রিল-মে মাসেই আয়োজিত হয়। গেলো আসরে বিসিবির তৎকালীন বোর্ডের নানা অনিয়মের অভিযোগে লম্বা সময় সব ধরণের লিগ বয়কট করেছিল ক্লাবগুলো। এতে করে প্রিমিয়ার লিগ আয়োজন পিছিয়ে যায়। শেষ পর্যন্ত এক লেগেই হয় পুরো আসর।

তবে আগামী আসর থেকে প্রতি মৌসুমে নির্দিষ্ট সময়ে ডিপিএল আয়োজন করতে চায় বিসিবি। ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপোলিশের একটি সূত্র জাগো নিউজকে নিশ্চিত করেছে, আগামী বছরের ১৭ ফেব্রুয়ারি পর্দা উঠবে ডিপিএলের পরের আসরের। যা শেষ হবে এপ্রিল মাসের ৭ তারিখ। যদিও আনুষ্ঠানিক ঘোষণা আসতে এখনো দেরি আছে।

গত আসরের মতো এবারও বিসিবিই খেলোয়াড়দের দুপুরের খাবারের ব্যবস্থা করবে। টুর্নামেন্ট হবে মোট ৫টি ভেন্যুতে।

এছাড়া এর আগে ডিপিএল খেলার জন্য প্রতি ক্লাব পেতো ১৫ লাখ টাকা। এরপরের আসর থেকে বিসিবি ১০ লাখ বাড়িয়ে ক্লাবগুলোকে ২৫ লাখ টাকা দেবে।