নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধিঃ কুমিল্লার নাঙ্গলকোটের কৃতী সন্তান ও মেধাবী চিকিৎসক ডা. নজির নোবেলকে অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন স্থানীয়রা।
ডা. নজির নোবেলকে একজন মেধাবী চিকিৎসকের পাশাপাশি মানবিক ও সমাজসচেতন মানুষ হিসেবে উল্লেখ করে শুভাকাঙ্ক্ষীরা বলেন, দেশে মানবিক চিকিৎসকের বড়ই প্রয়োজন। মানুষের সেবাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ভবিষ্যতে তিনি যেন চিকিৎসা পেশার মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারেন—এমন প্রত্যাশা তাদের।
তারা আরও বলেন, ডা. নজির নোবেলের মেধা, সততা, দক্ষতা ও মানবিকতা যেন অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের সেবায় কাজে লাগে। ভবিষ্যতে তিনি একজন সফল ও মানবিক চিকিৎসক হিসেবে নাঙ্গলকোট তথা দেশের মানুষের জন্য গর্বের কারণ হয়ে উঠবেন—এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর।
এ সময় তার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে মহান আল্লাহর কাছে দোয়া করা হয়।