শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ শিরোনাম :
আমরা সবাই মিলে দেশকে পুনর্গঠন করতে চাইলে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না: প্রধানমন্ত্রী অবশেষে চলতি সপ্তাহে ভারত সফরে যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ধর্মীয় নেতা ও সেবাকর্মীদের রাষ্ট্রীয় সম্মানীতে ১১০০ কোটি টাকা বরাদ্দ : ধর্মমন্ত্রী প্রধানমন্ত্রী শব্দের আগে ‘মাননীয়’ বা অন্য কোনো সম্মানসূচক শব্দ না লেখার সিদ্ধান্ত, বাস্তবায়ন শুরু বিরোধী দলের নানা আপত্তিতেও র‍্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনে বিল পাস ইউরোপে বাংলাদেশি নাগরিকদের আশ্রয়ের আবেদন বেড়েছে ১৩ শতাংশ দুর্নীতিবাজ যত প্রভাবশালীই হোক, সুষ্ঠু তদন্তের মাধ্যমে আইনের আওতায় আনতে হবে: রাষ্ট্রপতি এশিয়া কাপ হকিতে জাপানের বিপক্ষে লড়াই করে হারল বাংলাদেশ চট্টগ্রামের পাচারের উদ্দেশ্যে কার্গো বোটে স্থানান্তরের সময় ৭০০ বস্তা ইউরিয়া সারসহ ২ দেশের জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করতে হবে : স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বিমানবন্দরে সাত যাত্রীর ব্যাগে পাওয়া গেল সাড়ে ৩৮ লিটার বিদেশি মদ ভার‌তে ব্রিকস স‌ম্মেল‌নে প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নিচ্ছেন না : হুমায়ুন কবির মনোহরগঞ্জে নবাগত ইউএনও রিফাত জাহানের সাথে উপজেলা বিএনপি নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ স্থানীয় সরকার নির্বাচনে যে কোনো দলের বৈধ প্রার্থী অংশ গ্রহণ করতে পারবে অভিনয়ে অনন্য ছিলেন এটিএম শামসুজ্জামান

ভারতীয় ক্রিকেট বোর্ডের ৩৫ ম্যাচের জন্য চ্যাটজিপিটির চুক্তি!

স্পোর্টস ডেস্কঃ ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সঙ্গে চুক্তি করেছে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রতিষ্ঠান চ্যাটজিপিটি। ভারতের মাটিতে আগামী ৩৫টি দ্বিপক্ষীয় আন্তর্জাতিক ম্যাচের জন্য সহযোগী অংশীদার হিসেবে যুক্ত হয়েছে প্রতিষ্ঠানটি।

চুক্তি অনুযায়ী, প্রতি ম্যাচের জন্য চ্যাটজিপিটি বিসিসিআইকে দেবে ১ কোটি ২০ লাখ রুপি। বাংলাদেশি মুদ্রায় এই অঙ্ক প্রায় ১ কোটি ৬৯ লাখ টাকা। ৩৫ ম্যাচে চ্যাটজিপিটির কাছ থেকে বিসিসিআই পাবে প্রায় ৫৯ কোটি ২০ লাখ টাকা।

এই চুক্তি কার্যকর থাকবে ২০২৮ সালের মার্চ পর্যন্ত। একই সময়ের জন্য বিসিসিআইয়ের সঙ্গে সহযোগী অংশীদার হয়েছে রিলায়্যান্সের কোমল পানীয় ব্র্যান্ড ক্যাম্পা কোলা এবং এসবিআই লাইফ।

তিন প্রতিষ্ঠানের মধ্যে সবচেয়ে বেশি দর দিয়েছে ক্যাম্পা কোলা। প্রতি ম্যাচে তারা দেবে ১ কোটি ৩১ লাখ রুপি, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১ কোটি ৮৫ লাখ টাকা। চ্যাটজিপিটি ও এসবিআই লাইফের চুক্তির অঙ্ক ম্যাচপ্রতি ১ কোটি ২০ লাখ রুপি করে।

৩৫ ম্যাচের জন্য তিন প্রতিষ্ঠানের কাছ থেকে বিসিসিআইয়ের মোট আয় হবে ১২৯ কোটি ৮৫ লাখ রুপি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৮৪ কোটি টাকা। তবে নতুন তিন সহযোগী অংশীদার পেলেও এখনো টাইটেল স্পনসর চূড়ান্ত করতে পারেনি বিসিসিআই।

গত আগস্টে আইডিএফসি ফার্স্ট ব্যাংকের সঙ্গে টাইটেল স্পনসরশিপ চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর থেকেই নতুন স্পনসরের খোঁজে রয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড।